সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী৷ আর তাঁরই উলঙ্গ মূর্তিতে কি না ছেয়ে গিয়েছে গোটা দেশ! প্রায় নজিরবিহীন এ ঘটনার সাক্ষী থাকল মার্কিন মুলুক৷ আর যাঁর উলঙ্গ মূর্তি বসল, তিনি স্বয়ং ডোনাল্ড ট্রাম্প৷
প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে নিয়ে বিতর্কের শেষ নেই৷ তাঁর প্রেসিডেন্ট হওয়ার বিরোধিতা করে মহিলারা নগ্ন হয়ে প্রতিবাদও করেছেন৷ সেই প্রতিবাদেরই আর এক ধরন দেখা গেল এই উলঙ্গ মূর্তিগুলির মধ্যে৷ নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস-সহ পাঁচটি শহরে বসেছে এই মূর্তি৷
পূর্ণাঙ্গ এই মূর্তিগুলিতে যৌনাঙ্গ নেই৷ ট্রাম্পের চরিত্রের প্রতি এই ইঙ্গিতে বার্তাটি স্পষ্ট৷ পথচলতি মানুষ যেমন তাতে মজা পেয়েছেন, কেউ কেউ মূর্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছেন, তেমনই মশকরা জমেছে সোশ্যাল মিডিয়াতেও৷
জানা গিয়েছে ‘ইনডিক্লাইন’ নামে এক গ্রুপ এই মূর্তিগুলি বসিয়েছে বলেই জানা যাচ্ছে৷ মূর্তিগুলি তৈরি করেছেন ভাস্কর জোসুয়া মনরো৷ এককালে তিনি নাকি ট্রাম্পের গুণগ্রাহীই ছিলেন৷ তাঁর হাতেই এই মূর্তি তৈরির খবর পেয়ে অবাক হয়েছেন অনেকেই৷ গ্রুপের তরফ থেকে এ সাক্ষাৎকারে জানানো হয়েছে, এই মূর্তিগুলির মধ্যে দিয়েই ট্রাম্পের প্রকৃত সত্তাটি টেনে বের করে আনার চেষ্টা করা হয়েছে৷ তবে এ ধরনের মূর্তিতে বিরক্তও অনেকে৷ নিউ ইয়র্কে চোখে পড়ামাত্র সরিয়ে ফেলা হয়েছে বিকৃত ট্রাম্পের মূর্তি৷ তবে আগামীদিনে যিনি রাষ্ট্রপতি হবেন তাঁরই উলঙ্গ মূর্তিতে দেশ ছেয়ে যাওয়া নিয়ে এই মুহূর্তে হইচই মার্কিন মুলুকে৷
সর্বশেষ খবর
-
গাড়ির মধ্যে স্টান গ্রেনেড ছুড়ে দরজা বন্ধ! প্যালেস্তিনীয়দের প্রতি নির্মম ইজরায়েল পুলিশের ভিডিও ফাঁস
-
আমেরিকার হামলার বদলা, মধ্যপ্রাচ্যে ৮৫ মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের! বাহরিন-কুয়েতে বাজল সাইরেন
-
খুনের চেষ্টা মামলায় স্বস্তি অরূপের! রক্ষাকবচ দিয়ে কী বলল কলকাতা হাই কোর্ট?
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ, বারুইপুর কাণ্ডে সরকারি সম্পত্তি নষ্টে ধৃত ২০
-
পাহাড়ের কোলে পদ্মার স্বাদ! অযোধ্যা পাহাড়েও এবার প্রথম ইলিশ উৎসব