সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্যুরিস্ট বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার তামিলনাড়ুর ত্রিচি জেলার ভালানাডুতে মৃত্যু হল ৮ জনের৷ মৃতদের মধ্যে তিনজন মহিলা৷ মাদুরাই-ত্রিচি জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন৷
Advertisement
মোট ৬৫ জন যাত্রী ট্রাকে চেপে কোভিলপাট্টি গ্রামে একটি মন্দিরে যাচ্ছিলেন৷ মাদুরাই থেকে ত্রিচিগামী বাসটিতে অবশ্য কোনও যাত্রী ছিলেন না৷ স্থানীয় সূত্রে খবর, মুখোমুখি সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের৷ মাটিতে আছড়ে পড়ে বেশ কয়েকজন আহত হন৷ আহতদের ত্রিচির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ ত্রিচির জেলাশাসক কে এস পালানিসামি উদ্ধারকার্যে নেতৃত্ব দেন৷
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?