স্টাফ রিপোর্টার: কর্মী নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে থাকা দুই আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ৷ তাই পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত্ সংবহন কোম্পানি লিমিটেডে কর্মী নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ জানা গিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে থাকা শ্রীমতি সুজাতা দত্ত অতিরিক্ত জেনারেল ম্যানেজার (মানবসম্পদ) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মানব সম্পদ) চিরঞ্জিত্ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ তাতেই নিয়োগ পরীক্ষা বন্ধের কথা জানান মন্ত্রী৷
গত ২২ জানুয়ারি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ২৬, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মানব সম্পদ) ২, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন-১, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) ৬, টেকনিশয়ান ১৪২, জুনিয়র ইঞ্জিনিয়র ১৬০, অফিস এক্সিকিউটিভ ২৭ এবং স্টেনোগ্রাফার পদে ২২ জনকে নেওয়ার বিজ্ঞপ্তি বের হয়৷ আবেদন জমা পড়ে প্রায় ২৫ হাজার৷ পরীক্ষা নেওয়া হয় মার্চ মাসে৷ ইন্টারভিউ হয় জুলাই মাসের শেষ সপ্তাহে৷ কিন্তু তারপরই দুর্নীতির অভিযোগ ওঠে ওই দুই আধিকারিকের বিরুদ্ধে৷ তাই আপাতত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন মন্ত্রী৷
সর্বশেষ খবর
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির
-
‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?