সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেটার নয়ডার (Grater Noida) একটি বেসরকারি স্কুলের মালিকের বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতার দাবি, গত বেশ কয়েক মাস ধরে যৌন নির্যাতন চালাচ্ছিলেন অভিযুক্ত। নির্যাতনের ভিডিও তুলে তাঁকে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে ওই বেসরকারি স্কুলের মালিককে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
শিক্ষিকার দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্কুলে নিজের ঘরে ডেকে প্রথমবার নির্যাতন চালান অভিযুক্ত। গোপনে ঘটনার ভিডিও রেকর্ড করেন তিনি। এর পর ওই ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল শুরু হয়। একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয়েছে। স্থানীয় থানার এক পুলিশকর্তা বলেন, গ্রেটার নয়ডার সেক্টর সিগমা ২-এ রয়েছে ওই বেসরকারি স্কুল। গুরুত্বপূর্ণ কাজের আছিলায় শিক্ষাকে নিজের ঘরে ডেকে যৌন নির্যাতন চালান স্কুলের মালিক।
[আরও পড়ুন: সাতপাক ছাড়া হিন্দু বিবাহ অবৈধ, মন্তব্য এলাহাবাদ হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
শিল্ডে নর্থইস্টের বিরুদ্ধে শুরু থেকে ৬ বিদেশি খেলাবে মোহনবাগান, কেমন হবে প্রথম একাদশ?
-
বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ যোগ! এনআইএর জালে মসজিদের ইমাম
-
জন্মের আগেই মাধ্যমিক! কংগ্রেসের মামলা খারিজ হাই কোর্টে, স্বস্তি হাসিরানি রথের
-
অর্থনীতির গতি প্রত্যাশার চেয়ে শক্তিশালী! ভারসাম্য বজায় রাখাই আরবিআইয়ের চ্যালেঞ্জ
-
বড় স্বস্তি মিলনের! মিলল অন্তর্বর্তী জামিন, জেলমুক্ত হয়ে লড়বেন নন্দীগ্রামের উপনির্বাচনে