সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষই পারে ধংস করতে, আবার মানুষই পারে সৃষ্টি করতে৷ সৃষ্টির পথেই সমাজকে নতুন পথ দেখায় জিতেন্দর ছত্তরের মতো যুবক৷ এক গণধর্ষিতাকে বিয়ে করে তাঁকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন হরিয়ানার এই ২৯ বছরের কৃষক৷ শুধু তাই নয়, স্ত্রীকে আইন নিয়ে পড়ার জন্য কলেজেও ভর্তি করিয়েছেন তিনি৷
বছর কয়েক আগে নীরজ নামে এক কোচিং সেন্টারের মালিক ও তাঁর চার সঙ্গী মিলে ধর্ষণ করে জিতেন্দরের স্ত্রীকে৷ তারপর দীর্ঘদিন মামলা চলে৷ মেয়েটির পরিবার যখন জিতেন্দরকে বিয়ের কথা বলে৷ সবশুনে সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলেছিলেন তিনি৷ জিতেন্দরের হ্যাঁ বলার কথা শুনে তাঁর সঙ্গে আলাদা করে দেখা করে পিছিয়ে যেতেও বলেছিলেন তাঁর বর্তমান স্ত্রী৷ কিন্তু, জিতেন্দর পিছু হটেননি৷ আগে এগিয়ে ধরেন তাঁর হাত৷
বিয়ের পরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল জিতেন্দর ও তাঁর স্ত্রীকে৷ বাইরের লোকেদের কথা শোনার পাশাপাশি আদালতের মামলাও সমানে লড়ে যেতে হয়৷ এমনকী একসময়, ধর্ষণের অভিযুক্তরা জিতেন্দরকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত অফার করেছিল স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য৷ কিন্তু, জিতেন্দরের কাছে টাকা নয় সবার আগে মানবিকতা৷
সর্বশেষ খবর
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের
-
শহিদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত
-
শ্রীলঙ্কার পেসারকে গুঁতো মেরে শাস্তির মুখে! যশস্বীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ব্যাটিং কোচ
-
পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মা-ছেলের! খাওয়া-ঘুম ছেড়ে বাড়ির দরজায় বসে অবলা পোষ্য
-
চোটের ধাক্কায় মাঠত্যাগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে আর ব্যাট করতে পারবেন পন্থ? উত্তর দিলেন ভারতের কোচ