সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটানা ১৬ বছর ধরে চলা অনশন ভাঙলেন মণিপুরের সমাজ কর্মী ইরম শর্মিলা চানু৷ মণিপুরের মানুষের যন্ত্রণার অবসান ঘটাতে ক্রমাগত লড়াই চালিয়ে গিয়েছিলেন ইরম৷ একটানা ১৬ বছর অনশন চালিয়ে নজির গড়েছিলেন মণিপুরের ‘আয়রন লেডি’৷
কিন্তু মঙ্গলবার অনশন ভেঙে আবেগে ভেসে গেলেন ইরম৷ আবেগ ঘন মুহূর্তে চোখের জল ফেললেন তিনি৷ বলেছেন, বললেন, “এই মুহূর্ত আমি কোনওদিনও ভুলব না৷”
কিন্তু এদিন ইরম স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর দীর্ঘ লড়াই অনশন ভাঙার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়নি৷ বরং নতুন করে মণিপুরের মানুষের জন্য লড়াই শুরু করতে চলেছেন শর্মিলা৷ বলেছেন, “২০ জন স্বাধীন নির্বাচন পদপ্রার্থী আমার সঙ্গে সহযোগিতা করুন৷ মণিপুরের মুখ্যমন্ত্রী হতে চাই৷” এদিন শর্মিলা আরও বলেন, “মণিপুরের মানুষ আমায় আয়রন লেডি আখ্যা দিয়েছেন৷ তাঁদের দেওয়া এই নামের সম্মান রাখতে চাই আমি৷ মণিপুরের জন্য সব সময় লড়াই চালিয়ে যেতে চাই৷”
রাজনীতিতে অভিজ্ঞতা না থাকলেও ইরম শর্মিলা মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন মঙ্গলবার৷ এর পাশাপাশি, কিছু র্যাডিকাল গোষ্ঠী ঠিক কোন কারণে তাঁকে হত্যা করতে চান, সেই বিষয়েও প্রশ্ন করেন তিনি৷
প্রসঙ্গত, মণিপুরে আফস্পা শাসন প্রত্যাহার করার জন্য প্রায় দেড় দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন শর্মিলা৷ তাঁর রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা তাঁর লড়াইকেই আরও এগিয়ে নিয়ে যাবে৷
সর্বশেষ খবর
-
৫ জুনেই ৫৮ লক্ষ উদ্ধার, তারপরও কেন এফআইআর হয়নি? রাম মন্দিরের টাকা চুরিতে প্রশ্নের মুখে ট্রাস্ট
-
বীরের ঠোঁট কামড়ে রক্তারক্তি করেছেন কঙ্গনা! ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন যুগলে
-
‘দেরি হলে মাথায় আকাশ ভেঙে পড়বে না’, রামমন্দিরে চুরির তদন্ত নিয়ে বলল সুপ্রিম কোর্ট
-
‘এটাই শেষ বক্তব্য’, হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে বিধানসভায় ‘সবক’ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, বিশ্বকাপ চলাকালীন দিলেন ২ কোটি টাকা