সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইনভিজিবল ক্লোক’ বা অদৃশ্য হওয়ার আলখাল্লার আত্মপ্রকাশে আর বেশি দেরি নেই! আর অদৃশ্য আলখাল্লার কথা বললেই সবার আগে যা মনে পড়ে তা হল হ্যারি পটারের সেই আশ্চর্য জোব্বা৷ যা পরে নিমেষের মধ্যে গায়েব হয়ে যেতেন পটার৷
এবার এমনই পোশাক তৈরি করার কাজে মেতে উঠেছেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ ‘ন্যানো সাইজ পার্টিকাল’ দিয়ে তৈরি এই পোশাকের নাম ‘ইনভিজিবল ক্লোক’ হলেও তার সঙ্গে হ্যারি পটারের আশ্চর্য জোব্বার কোনও মিল নেই অবশ্য৷ আধুনিক বৈজ্ঞানিক উপায়ে তৈরি এই জোব্বায় ব্যবহার করা হচ্ছে নানা ধরনের ছোট-বড় অ্যান্টেনা৷ গবেষকদের বক্তব্য, নয়া এই পোশাক ব্যবহার করে যে কোনও পৃষ্ঠতলকেই সমতল ইলেক্ট্রো-ম্যাগনেটিক তরঙ্গবিশিষ্ট প্ল্যাটফর্মে উপনীত করা যাবে৷ এর মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণায় নতুন দিগন্ত খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বৈজ্ঞানিকরা৷ এই ক্লোক-কে ‘পোশাক’ বলা হলেও তা মোটেও মানুষের পরার জন্য নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে৷
‘ট্রান্সফরমেশন অপটিকস’ নীতির উপর ভিত্তি করে চলছে নয়া পোশাক তৈরির কাজ৷ গতবার গবেষকরা বহু চেষ্টায় এই পোশাক প্রায় তৈরি করে ফেললেও সেটি কেবল একটি নির্দিষ্ট ‘ফ্রিকোয়েন্সি’-তেই কাজ করছিল৷ নয়া পোশাক যাতে একাধিক ফ্রিকোয়েন্সিতে কাজ করে, সেই চেষ্টাই চালাচ্ছেন গবেষকরা৷ এই ক্লোকটি যদি ঠিকভাবে তৈরি হয়ে যায় তবে খুব সহজেই যে কোনও অপটিকাল মাইক্রোওয়েভকে যে কোনও ইলেক্ট্রো-ম্যাগনেটিক সারফেস থেকে নিয়ন্ত্রণ করতে পারবে৷
ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফিল্ডের পৃষ্ঠতল পরিবর্তন করে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো সম্ভব হলে দৈনন্দিন জীবনে প্রযুক্তির আরও সুফল পাওয়া যাবে বলে মনে করছেন গবেষক লুইগি লা স্পাডা৷
সর্বশেষ খবর
-
হোয়াটসঅ্যাপে টাকা চাইছেন সম্বিত পাত্র! হঠাৎ কী হল বিজেপি নেতার? তদন্তে সাইবার পুলিশ
-
স্ত্রীর মান ভাঙাতে শ্বশুরবাড়িতে যান স্বামী, পেট্রল ঢেলে জ্যান্ত পোড়াল শ্যালক! ভাইরাল ভয়ংকর ভিডিও
-
বিয়ের আগে একাধিক নারীসঙ্গ, বিচ্ছেদের পর ‘উভকামী’ আকাঙ্ক্ষার গোপন তথ্য ফাঁস
-
বারাকপুর থেকে সফেদ, রয়েছে হাজার রকমফের, বিরিয়ানি দিবসে এগুলি চেখে দেখবেন নাকি?
-
জিরামজি প্রকল্পে সময়ে মজুরি, ‘বঞ্চনা’ নালিশ মুছে টাকা দিল কেন্দ্র, কত পেল বাংলা?