সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসকে এবার সমালোচনার কাঠগড়ায় তুললেন অভিনেতা ইরফান খান৷ বাংলাদেশে জঙ্গি হানার নিন্দা করে তাঁর বক্তব্য, অপরাধ এক জায়গায় হয়, কিন্তু তার দায় বর্তায় দুনিয়া জুড়ে থাকা সেই ধর্মের সকল মানুষের উপর৷ তাঁর প্রশ্ন, এরপরেও কি মুসলমানরা চুপ করে বসে থাকবেন?
এর আগেও ইসলাম ধর্ম নিয়ে মুখ খুলেছিলেন ইরফান৷ রমজান মাসের নানা রীতি-নীতি নিয়ে তাঁর মন্তব্য ছিল, এসব প্রথা মুসলমানরা না জেনেই পালন করে থাকেন৷ সে নিয়ে বিস্তর সমালোচনাও শুনতে হয়েছিল তাঁকে৷ কিন্তু এবার আরও গভীর প্রশ্ন তুললেন তিনি৷ বাংলাদেশে জঙ্গি হানার প্রেক্ষিতে করা সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে এ প্রসঙ্গ টেনে এনেছেন তিনি৷ ইরফানের বক্তব্য, ছোটবেলা থেকেই তিনি শুনে আসছেন যে, রমজানের সময় যদি প্রতিবেশী উপবাসে থাকে তবে তাঁর মুখে খাবার তুলে দিয়ে তবেই যেন কেউ খায়৷ যে ইসলাম ধর্মের বুনিয়াদই মানবতা, সেই ধর্মাবলম্বী মানুষ হত্যালীলায় মেতে ওঠে কী করে! তাঁর মত, অপরাধ এক জায়গায় হয়, কিন্তু বদনামের ভাগীদার হতে হয় সারা দুনিয়া জুড়ে থাকা ইসলাম ধর্মালম্বী মানুষের৷ তাঁর প্রশ্ন, এরপরেও কি মুসলমানরা চুপ করে বসে থাকবে? এই বদনামকে প্রশ্রয় দেবে? তাঁর অভিমত, সকল মুলমানের উচিত ইসলামের সঠিক মানে বাকিদের বোঝানো৷ সন্ত্রাস করা যে ইসলাম ধর্ম নয়, তা যেন মুসলমানরাই বাকিদের জানিয়ে দেন৷
Hearts bleed all over ….. #BangladeshAttack pic.twitter.com/6um1xFpY4b
Advertisement— irrfan (@irrfan_k) July 3, 2016
সর্বশেষ খবর
-
২২ গজের সব্যসাচী! দু’হাতে বল করে উইকেট নিয়ে এশিয়াডে ইতিহাস লঙ্কান স্পিনারের
-
প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর ভারত’, সেনার হাত মজবুত করছে কলকাতার ব্রিটিশ আমলের ফ্যাক্টরি
-
পুজোয় ‘গ্লাস স্কিন’ চান? কোরিয়ান নয়, দেশি চালের গুঁড়োই করবে কামাল! জানুন ব্যবহারের পদ্ধতি
-
বান্ধবীকে নিয়ে লজে উঠেছে স্বামী, খবর পেয়ে গুন্ডা পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী!
-
মহালয়াতেই হয় নিরঞ্জন! শোলার দুর্গাই বীরভূমের রায়বাড়ির আরাধ্যা