সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক জ্যোতির্ময় দে’র হত্যাকাণ্ডে চার্জশিট গঠন করল সিবিআই৷ আর সেই চার্জশিটে উঠে আসল আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের নাম৷
২০১১ সালের জুন মাসে মুম্বই আন্ডারওয়ার্ল্ড নিয়ে সংবাদ পরিবেশনার জন্য আততায়ীদের হাতে খুন হয়েছিলেন সাংবাদিক জ্যোতির্ময় দে৷ ৫৫ বছরের এই সাংবাদিককে দিনের আলোয় গুলি করে খুন করে দুই ব্যক্তি৷
চলতি বছরের জানুয়ারি মাসে এই ঘটনার তদন্তের ভার নেয় সিবিআই৷ আর এরপরেই ছোটা রাজনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয় তাঁদের পক্ষ থেকে৷ সূত্রের খবর, মুম্বই আন্ডারওয়ার্ল্ড নিয়ে খবর লিখতেন সাংবাদিক জ্যোতির্ময় দে৷ আর তাঁর খবর দেখে ক্ষুণ্ন হয়েছিল ছোটা রাজন৷ আর তাই তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়৷
জানা গিয়েছে, রাজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ এছাড়াও আইপিসি ৩০২ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে৷
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর