সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও সাংবাদিক হত্যার ঘটনা ঘটল দেশে৷ গুজরাতের এক প্রবীণ সাংবাদিককে সোমবার রাতে অফিসের মধ্যেই নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়৷
মঙ্গলবার অফিসের মধ্যেই সেই সাংবাদিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷ গুজরাতের সৌরাষ্ট্রে ‘জয়হিন্দ’ পত্রিকার ব্যুরো চিফ কিশোর দাভে সোমবার রাতে একাই অফিসে বসে খবর লিখছিলেন৷ সেই সময়ই অফিসের ভিতরে কেউ ছুরি দিয়ে তাঁর বুকে আঘাত করে৷ বারংবার ছুরি দিয়ে কোপানো হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ অফিসের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও, অপরাধীকে এখনও পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ৷ কারণ খুব অদ্ভুতভাবেই সিসিটিভি ফুটেজে ঘটনার কোনও ছবি দেখতে পাওয়া যায়নি৷
প্রবীণ এই সাংবাদিককে হত্যা করার পিছনে কে বা কারা রয়েছে, তা স্পষ্ট করে জানা না গেলেও, তাঁর পরিজনদের দাবি, স্থানীয় এক রাজনৈতিক নেতা এই খুনের সঙ্গে জড়িত৷ সেই রাজনৈতিক নেতার ছেলের কেচ্ছার বিষয়ে কিশোর খবর লিখেছিলেন এবং তার বদলা হিসাবেই প্রাণ দিতে হল তাঁকে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রবাদের রাখিবন্ধন, খোল বাজিয়ে মমতার বাড়ি সামনে কীর্তন মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
-
‘আমার কুকুরটা কুকুর আর অন্যেরটা টমি’, কৃতীর পোশাক বিতর্কে কঙ্গনাকে চরম কটাক্ষ কুনিকার
-
মণ্ডপের আশেপাশে চলবে না আমিষ! বাংলার পুজোর আয়োজকদের বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
-
ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে হাই কোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি, কী বলল আদালত?
-
‘আবর্জনা সাফ করার শপথ নিতে হবে’, রাখিবন্ধনে ‘যাদবপুরের দেশ বিরোধী’দের তোপ মুখ্যমন্ত্রীর