সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিগ্বিজয় এবং পূজার সম্পর্কটা বেশ কয়েকদিন ধরেই ভাল যাচ্ছিল না৷ শুধু তাই নয়, পূজা শেষের দিকে সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে চাননি৷ আর তাই চার বছরের প্রেমের সম্পর্কে ইতি টানতে বাধ্য হয়েছিলেন দিগ্বিজয়৷
কিন্তু ভালবাসা এবং যুদ্ধে সবকিছু সম্ভব, এমন তথ্যে বিশ্বাসী দিগ্বিজয় এত সহজে পূজার চলে যাওয়া মেনে নিতে পারলেন না৷ তাই বদলা নেওয়ার পৈশাচিক বাসনা থেকে পূজার সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও ফাঁস করে দিলেন তিনি৷
বিহারের জামুই জেলায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই ঘটনার জন্য পূজা দিগ্বিজয়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানালে, পুলিশ তাঁকে গ্রেফতার করে৷ ঘটনাটি আদালত পর্যন্ত পৌঁছলে, পরবর্তী ১৫ দিনের মধ্যে আদালত দিগ্বিজয় এবং পূজাকে বিয়ে করার নির্দেশ দেয়৷
আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার বিয়ে সারেন দিগ্বিজয় এবং পূজা৷ একদিকে জামাই যখন হাতকড়া পরেই বিয়ে করে আবার শ্রীঘরে ফিরে গিয়েছেন, অন্যদিকে পূজা বিয়ের পর গিয়েছেন দিগ্বিজয়ের বাড়িতে৷
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি