সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে নতুন ক্যাট ফাইটের সূচনা৷ একে অপরকে টক্কর দিতে ময়দানে নেমে পড়েছেন দুই সুন্দরী৷ ৩৩ বছরের ক্যাটরিনাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তেইশের ‘পটাখা গুড্ডি’ আলিয়া৷ জুনিয়রের চ্যালেঞ্জকে বেশ সিরিয়াসলিই নিয়েছেন ক্যাট৷
আদা-জল খেয়ে নেমে পড়েছেন সুইমিং পুলের জলে৷ নেমে পড়েছেন আলিয়াও৷ ব্ল্যাক বিকিনিতে জলকেলি নয়, বেকায়দা পুশ আপ দিয়েছেন দুই বলি বিউটি৷ তাও আবার এক-দুইবার নয়, টানা ২০ বার৷
প্রতিযোগিতা ছিল টানটান৷ বিনা যুদ্ধে একে অপরকে সূচাগ্র মেদিনীও ছাড়েননি কেউই৷ ড্রিম টিম কনসার্টের সৌজন্যে বিদেশে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন ক্যাটরিনা, আলিয়া, সিদ্ধার্থ, বরুণ, আদিত্য, পরিনীতিরা৷ কনসার্টের ফাঁকে এভাবেই সময় কাটাচ্ছেন সকলে৷ সেই সঙ্গে ক্যাটরিনা ও আলিয়ার মধ্যেও বন্ধুত্ব বেশ গাঢ় হয়েছে বলে জানা গিয়েছে৷ তারই ফলশ্রুতি স্পেশ্যাল পুল সেশন৷
সর্বশেষ খবর
-
রাম মন্দিরের পর বদ্রীনাথেও অনুদান লুট! প্রাথমিক রিপোর্ট আসতেই সাসপেন্ড ট্রাস্টের কর্মী
-
ইস্টবেঙ্গলে সই করলেন বরিস সিং, থেকে গেলেন রশিদও
-
তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম! পুঁজির আস্ফালনে অসহায় নিকোবর, উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা
-
অনশনে সোনম, পাশে বসে পকোড়া-নুডলস ভক্ষণ ‘ককরোচ’ প্রধানের! বিতর্কের মাঝে কী বললেন?
-
কেন ডিম ছোড়া হল? হস্তক্ষেপ চেয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ মীনাক্ষী, চলতি সপ্তাহেই শুনানি