সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগে ৭ বছরের কারাদণ্ড হল বাংলাদেশের প্রধান বিরোধী নেত্রী খালেদা জিয়ার পুত্র তারিক রহমানের৷ বাংলাদেশের উচ্চ আদালত তাঁর বিরুদ্ধে এই রায় দিয়েছে৷
রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করে প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে ৫১ বছরের তারিকের বিরুদ্ধে৷ অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর জানিয়েছেন, তারিক তাঁর পরিবারের রাজনৈতিক ক্ষমতার অপঃব্যবহার করে বন্ধু গিয়াসুদ্দিন মামুনের সঙ্গে কোটি টাকার নয়ছয় করেছেন৷ এই টাকার বেশ কিছু অংশ তাঁরা ঘুষ হিসাবেও নিয়েছিলেন বলে অভিযোগ৷
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারিক রহমানের সাত বছরের কারাদণ্ড হওয়ার পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল কবীর৷
বর্তমানে তারিক দেশ থেকে নির্বাসিত হয়ে লন্ডনে রয়েছেন৷ ছেলের এই শাস্তি হওয়ার ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সুপ্রিমো বেগম খালেদা জিয়া৷
সর্বশেষ খবর
-
ভূরি ভূরি সুযোগ নষ্টের ম্যাচে টাইব্রেকারে জয়, ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল
-
পাঞ্জাবেই সংখ্যালঘু হওয়ার পথে শিখেরা! ‘বেশি করে সন্তান নিন’, বলছে উদ্বিগ্ন অকাল তখত
-
কোর্টের নির্দেশে ‘অস্থায়ী’, বিরোধী দলনেতা হিসাবে সেই ঋতব্রতর নাম উঠল বিধানসভার বোর্ডে
-
পুকুরে অন্নপূর্ণার ফর্ম! টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন মহিলারা
-
রোজ মিষ্টি খাচ্ছেন! অজান্তে বাড়ছে টাক পড়ার আশঙ্কা, কী বলছেন চিকিৎসকরা?