সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও জঙ্গিহানার কবলে জার্মানি৷ দক্ষিণ জার্মানির মিউনিখের এক শপিংমল-সহ পরপর বেশ কয়েক জায়গায় হামলা চালায় এক বন্দুকবাজ৷ সরকারিভাবে এখনও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত কমপক্ষে ২১জন৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও সন্ত্রাসবাদী সংগঠনই হামলার দায় স্বীকার করেনি৷

শুক্রবার ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিটে দক্ষিণ জার্মানির মুসাচের ওলিম্পিক স্টেডিয়ামের কাছেই অবস্থিত শপিং মল ওলিম্পিয়া এইনকউফজেনত্রাম সেন্টারে (ওয়েজ) হামলা চালায় এক দুষ্কৃতী৷ স্থানীয় সূত্রের খবর, শপিং মলের রেস্তোরাঁয় ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ৷ মলটির আশপাশের রাস্তায় বাস চলাচল বন্ধ করে দেয় পুলিশ৷ এমনকী মিউনিখ স্টেশনও খালি করে দেওয়া হয়৷

চলতি মাসে ফ্রান্সের নিস শহরে যে জঙ্গি হামলা হয়েছিল খানিক সেই ধাঁচেই হামলা হল মিউনিখেও৷ পুলিশের অনুমান এই হামলাটি মূলত ‘লোন অ্যাটাক’ এবং এই হামলার পর ঘটনায় অভিযুক্ত জঙ্গি আত্মঘাতী হয়েছে৷ পুলিশের তরফে আরও জানানো হয়েছে ঘটনায় অভিযুক্ত জঙ্গির দেহ পাওয়া গিয়েছে ওই শপিং মলেরই এক কিলোমিটারের মধ্যে৷ ১৮ বছরের ওই বন্দুকবাজের কাছ থেকে উদ্ধার হয়েছে জার্মান এবং ইরানের পরিচয়পত্র৷ তবে আততায়ীর কোনও ক্রিমিনাল রেকর্ড পাওয়া যায়নি বলে খবর৷ পুলিশ জানায়, ওই ব্যক্তি গত দু’বছর ধরে জার্মানেই থাকত৷
এই ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে মিউনিখে৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন আটজনকে গ্রেফতার করা হয়েছে৷
সন্দেহের তির দায়েশের দিকে৷ মিউনিখের মর্মান্তিক ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
সর্বশেষ খবর
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার