সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ আগস্ট ১৯৪৫৷ তাইহোকু বিমানবন্দরে কাছে এই দিনেই ভেঙে পড়েছিল নেতাজির বিমান৷ কিন্তু বাঙালির আজও বিশ্বাস, তারপরও বেঁচেছিলেন জাতির নায়ক৷ সত্যের সবচেয়ে কাছাকাছি ‘গুমনামি বাবা’ রহস্য৷ আজও চলছে তদন্ত৷
কিন্তু, এর মাঝেই বিতর্ক নতুন করে দানা বাঁধল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সাম্প্রতিকতম টুইটে৷ সাত সকালে সোশ্যাল মিডিয়ায় ১৮ আগস্ট দিনটিকে নেতাজির সুভাষচন্দ্র বসুর মৃত্যুবার্ষিকী উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন শীর্ষ বিজেপি নেতা৷

কেন্দ্রীয় মন্ত্রীর টুইট নজরে আসামাত্রই টুইট করেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন, রাখি বন্ধনের উৎসবে কাউকে আঘাত করতে না চাইলেও জেটলির টুইটে বিস্মিত তিনি৷ সারা বাংলা এতে দুঃখিত বলেও জানিয়েছেন মমতা৷
Today is Raksha Bandhan I don’t want to hurt anybody. But shocked with @arunjaitley Ji hurtful tweet this morning on Netaji.We’re all hurt
— Mamata Banerjee (@MamataOfficial) August 18, 2016
চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁর নাতি চন্দ্র বসু৷ শোনা গিয়েছে, জেটলির টুইটের তীব্র সমালোচনা করেছেন তিনিও৷ ঘটনার কিছুক্ষণ পর টুইটটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হলেও এর পরিপ্রেক্ষিতে জেটলির ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!
-
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
তড়িঘড়ি দেহ সৎকারে চাপ! নির্মল-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর অভয়ার বাবার, ঠিক কী ঘটেছিল শ্মশানঘাটে?