সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজির অন্তর্ধান রহস্য আজও উদ্ঘাটিত হয়নি৷ কেন্দ্রের তরফে দফায় দফায় বিভিন্ন ফাইল প্রকাশ করে তার কিনার করার একটা প্রয়াস দেখা দিয়েছে৷ অথচ খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইট করেছিলেন নেতাজির মৃত্যুবার্ষিকী নিয়ে৷ আর এতে ভয়ানক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার তিনি এ নিয়ে প্রশ্নও তুললেন৷ এ কাজ নেহাতই ভুল নাকি পরিকল্পনামাফিক করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি৷
বরাবরই মোদি সরকারের কাজকর্ম দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ এদিনও কেন্দ্র সরকারের তুমুল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্র সরকার নেহাত প্রচার নির্ভর কাজ করছে বলে অভিযোগ করে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় ভাষণ দিয়ে কাজের কাজ কিছু হবে না৷ দেশ গঠনের কী হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ বিজেপিকে একটি হাই টেক পাবলিসিটি নির্ভর দল হিসেবেও আখ্যা দেন তিনি৷ দেশের শিল্পের বেহাল অবস্থা নিয়েও কেন্দ্র সরকারকে দোষ দেন তিনি৷ জানান, কখনও সিবিআই, কখনও সিআইডি-র মতো বিভিন্ন এজেন্সির কার্যকলাপের দরুণ দেশ থেকে মুখ ফেরাচ্ছেন শিল্পপতিরা৷
এদিন মোদিকেও একহাত নেন মুখ্যমন্ত্রী৷ জানান, এরকম উদ্ধত সরকার তিনি আগে দেখেননি৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিতেই যে কেন্দ্র একরকম একনায়কতন্ত্র চালাচ্ছে সে অভিযোগ তুলে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী৷ ফলে দেশ নতুন করে স্বাধীনতা হারাচ্ছেও বলে অভিযোগ তাঁর৷ তাঁর মতে রাজ্যগুলি শক্তি পেলেই শক্তিশালী হবে কেন্দ্র৷ মোদি সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সমস্ত রাজ্যগুলিকে প্রতিবাদে একজোট হওয়ারও ডাক দেন তিনি৷
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের