সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে পালিত হচ্ছে ৭০ তম স্বাধীনতা দিবস৷ এ রাজ্যেও পূর্ণ মর্যাদায় পালন করা হল স্বাধীনতা দিবস৷ জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

কদিন ধরেই নিরাপত্তার ঘেরাটোপে রেড রোড চত্বর৷ প্রথা ভেঙে রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ প্রতিবারের মতো এ বছরও স্বাধীনতার আবহে সেজে উঠেছিল রেড রোড৷ মুখ্যমন্ত্রীর ডামি দিয়ে রিহার্সালও করা হয়েছিল৷ সেইমতো এদিন নির্ধারিত সময়েই শুরু হয় অনুষ্ঠান৷ জাতীয় সংগীত ও স্যালুটের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী৷
হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিতে জানানো হয় শুভেচ্ছা৷ পাশাপাশি এদিন নেতাজির মূর্তি ও পুলিশ মেমোরিয়ালেও মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী৷ এরপর চলে কুচকাওয়াজ ও বিভিন্ন দফতরের সাংস্কৃতিক অনুষ্ঠান৷

প্রত্যাশিতভাবে এবারের অনুষ্ঠানেও সরকারি বিভিন্ন প্রকল্প উঠে এল সাংস্কৃতির অনুষ্ঠানের মধ্যে৷ খাদ্য সাথী থেকে সবুজায়ন, বিশ্ববাংলার মতো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলিকে তুলে ধরা হল কুচকাওয়াজ ও অনুষ্ঠানের মাধ্যমে৷ জাতীয় সংগীতের মাধ্যমেই শেষ হয় রাজ্য সরকারের স্বাধীনতা দিবস উদযাপনের এই অনুষ্ঠান৷

ছবি- অমিত ঘোষ
সর্বশেষ খবর
-
‘জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্টের সাংবিধানিক ভিত্তি নেই’, সাফ কথা অ্যাটর্নি জেনারেলের
-
মাতৃত্বের পর ওজন বৃদ্ধিতে কটাক্ষ, ‘মোটি’ লেখা ব্লাউজে নীরব প্রতিবাদ স্বরার
-
৫ মাসের ভ্রূণ নষ্ট সন্তানের মৃত্যু হিসাবেই গণ্য হবে! বিরাট রায় হাই কোর্টের
-
আবাসে ঘর মেলেনি, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! ঘুমের মধ্যেই মৃত্যু প্রৌঢ়ের
-
এশিয়াডে পদকহীন সিন্ধু-মনু, দুই সোনার মেয়ের হতাশার দিনে আশার আলো তিরন্দাজিতে