সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুবনেশ্বর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মেডিক্যাল সুপারিনটেনডেন্ট-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ৷এদের মধ্যে আছে ফায়ার সেফটি অফিসার ও ইলেকট্রিক বিভাগের দু’জন কর্মী৷
সোমবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল প্রায় ২৪ জনের৷ ঘটনায় তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার৷ প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানা গিয়েছিল৷ তবে হাসপাতালে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল না বলেই মনে করা হচ্ছে৷ মঙ্গলবার ওই হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট-সহ চারজনকে গ্রেফতার করা হয়৷ হাসপাতালের ফায়ার সেফটি অফিসার-সহ বিদ্যুৎ বিভাগের দুই কর্মীকেও গ্রেফতার করা হয়েছে৷ জানা যাচ্ছে, ২০১৩ সালে হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হয়৷ সে সময় বেশ কিছু ব্যবস্থা নিতে বলা হয়েছিল, যদিও তা নেওয়া হয়নি বলেই অভিযোগ৷ হাসপাতালের এই গাফিলতিতে রীতিমতো ক্ষুব্ধ স্বাস্থ্য মন্ত্রকও৷
সর্বশেষ খবর
-
ফের বেপরোয়া গতির বলি! কামালগাছি বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক আরও ২
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান