সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিনেস বুকে নাম উঠল মোদির স্যুটের৷ কী সেই স্যুটের বিশেষত্ব? মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন প্রথমবার ভারতে এসেছিলেন, তখন এই স্যুটেই তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই স্যুটটিই রেকর্ড দামে কিনে নিলেন জনৈক সুরাত অধিবাসী৷
আহমেদাবাদের এক পোশাক কোম্পানি মোদির জন্য এই বিশেষ স্যুটটি তৈরি করেন৷ এমনিতেই প্রধানমন্ত্রীর পোশাক ফ্যাশন দুনিয়ায় নয়া এক ঘরানার জন্ম দিয়েছে৷ এমনকী ওবামা নিজেও একবার মোদি কুর্তা পরতে আগ্রহ দেখিয়েছিলেন৷ ওবামার এদেশে আসা উপলক্ষ্যেই বিশেষভাবে বানানো হয় এই স্যুটটি৷ যেখানে প্রতিটি স্ট্রাইপে লেখা আছে- নরেন্দ্র দামোদরদাস মোদি৷ এ স্যুটই সবথেকে বেশি দামে বিক্রিত হয়ে রেকর্ড গড়ল৷
কে কিনলেন এটি? ক্রেতা লালজিভাই তুলসীবাঈ প্যাটেল৷ সুরাতের এই বাসিন্দা হিরের ব্যবসায়ী৷ ব্যক্তিগত এয়ারলাইনও আছে তাঁর৷ নিলামে মোদির সেই স্যুট তিনি কিনলেন প্রায় ৪.৩ কোটি টাকায়৷ প্রথমে বলা হয়েছিল এই স্যুট নিলামে সবথেকে বেশি হলে ৫ লক্ষ টাকা তুলতে পারে৷ কিন্তু লালজিভাইয়ের হাঁকা দর আদতে সকলকে চমকে দিল৷ এত মূল্যে কখনও স্যুট বিক্রি হয়নি৷ ফলে তা নাম লেখাল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে৷
#ModiSuit sold at auction for Rs. 43,131,311 enters Guinness World Records for being the most expensive suit sold pic.twitter.com/K8eOnLIM0p
— ANI (@ANI_news) August 20, 2016
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী