সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান ভাড়ার চেয়েও কম হবে মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড বুলেট ট্রেনের ভাড়া৷ বুধবার এ কথা জানালেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ তিনি জানিয়েছেন, আগামী ছয় বছরের মধ্যে হাই স্পিড করিডর তৈরির কাজ শেষ হবে৷
বুধবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রভু৷ রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে ৫০৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বুলেট ট্রেনের সময় লাগবে মাত্র ২ ঘণ্টা৷ ওই ট্রেনের গড় গতিবেগ হবে ঘণ্টা প্রতি ৩২০ কিলোমিটার৷ ওই একই দূরত্ব যেতে দুরন্ত এক্সপ্রেসের সময় লাগে ৭ ঘণ্টা৷ প্রভু এদিন জানিয়েছেন, দেশের কোনও রাজ্যকে অবহেলা করা হবে না৷ বুলেট ট্রেনের পরিকাঠামো তৈরি করতে কোনও পক্ষপাতিত্ব করা হবে না৷ মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড করিডর তৈরিতে আনুমানিক খরচ হবে ৯৭,৬৩৬ কোটি টাকা৷ যার ৮১% এখন ঋণ হিসাবে দিচ্ছে একটি জাপানি সংস্থা৷
সর্বশেষ খবর
-
অগ্নি ‘শিখা’র পর ঝাঁকে ঝাঁকে হোটেল সিল! নিউ মার্কেটের আরও ২৫ হোটেল-রেস্তোরাঁকে শোকজ দমকলের
-
পাহাড় সমস্যা সমাধানে ‘শাহী নকশা’, গঠিত নয়া কমিটি, মাথায় বিএসএফের প্রাক্তন ডিজি
-
মা-বাবার সামনেই ইঞ্জিনিয়ার স্বামীকে পিটিয়ে খুন স্ত্রীর! নৃশংস হত্যা কাণ্ডের সঙ্গী যুবতীর পরিবার
-
সিনে অ্যাসোসিয়েশনের বিতর্কের মাঝে হাসপাতালে পুনম ধিলোঁ, কেমন আছেন?
-
বারবার কামিয়েও দাড়ির দেখা নেই, গাল ভর্তি ‘রেজার বাম্প’! কী করে ফেরাবেন ত্বকের জৌলুশ?