স্টাফ রিপোর্টার: ঈদে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে জামাকাপড় দিল কলকাতা পুরসভা৷ আট থেকে আশি প্রত্যেকের জন্যই মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই জামাকাপড় তুলে দেন স্থানীয় কাউন্সিলররা৷ পুরসভা সূত্রে খবর প্রায় এক লক্ষ জামাকাপড় বিলি করা হয়েছে৷ তার মধ্যে ছিল, ফ্রক, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, ছোটদের জামা-প্যান্টের সেট৷ কলকাতার সংখ্যালঘু এলাকার ৭৫ শতাংশ এলাকায় এই বিশেষ পরিষেবা দেওয়া হয়েছে৷ এবার বাজেটেই ঘোষণা করা হয়েছিল উৎসবের মরশুমে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের মুখে হাসি ফোটাবে পুরসভা৷ সূত্রে খবর, দূর্গাপূজোতেও জামাকাপড় দেওয়ার পরিকল্পনা রয়েছে পুরসভার৷
Advertisement
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী