সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল সদ্য জেল ফেরত যুবকের বিরুদ্ধে৷ শনিবার বিকেলে হায়দরাবাদে ঘটে এই ঘটনা৷ অভিযুক্তর নাম অনিল কুমার (৩০)৷
পুলিশ সূত্রের খবর, আটটি খুনের অভিযোগ রয়েছে অনিলের বিরুদ্ধে৷ সিকিউরিটি ফুটেজের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল৷ জুলাই মাসের ১ তারিখ প্রমাণাভাবে সংশোধনাগার থেকে মুক্তি পায় সে৷ তারপরেই এই ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ১০ বছরের বালিকাকে তার বাবা ডাকছে বলে সঙ্গে করে নিয়ে যায় অনিল৷ স্থানীয় দোকানের সিসিটিভি ফুটেজেও মেয়েটিকে অনিলের সঙ্গেই যেতে দেখা গিয়েছে৷ রবিবার পুলিশ বালিকার মৃতদেহ সেকেন্দ্রাবাদের বোলারাম এলাকার কাছে রেলওয়ে ট্র্যাক থেকে উদ্ধার করে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল৷ যাতে তার পরিচয় না জানা যেতে পারে৷
আপতত, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ অনিলের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করা হয়েছে৷ তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের