সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ওগো কে যায় বাঁশরি বাজায়ে, আমার ঘরে কেহ নাই যে৷ “ বিবাহিত প্রেমিকার এই ডাকে সাড়া দিতে গিয়েই বাধল যত বিপত্তি৷ সবে প্রেম পাত্রে ভালবাসার সুধা অর্পণ করিতে যাচ্ছিলেন শ্রীমান প্রেমিক৷ হঠাৎ দরজায় পড়ল টোকা৷ জিজ্ঞেস করায় জানা গেল ঝটিকা সফরে এসেছে প্রেমিকার স্বামী৷
পরকীয়া তখন মাথায় ওঠার জোগার৷ বাঁচার পথ খুঁজতে মরিয়া প্রেমিক যুগল৷ প্রেমিকার তো না হয় নিজের বাড়ি, কিন্তু প্রেমিক যায় কোথায়? এদিকে প্রেমিকার স্বামী ঘরে ঢুকে পড়ল বলে৷ অগত্যা বস্ত্রহীন অবস্থায় আটতলার উপরে ঝুলন্ত এসিতে আশ্রয় নিতে হল বস্ত্রহীন প্রেমিককে৷ সারা চিন দেখল সেই দৃশ্য৷ ভাইরাল হল ভিডিও৷
তবে প্রেমিকার স্বামী, স্ত্রীয়ের এই পরকীয়ার কথা জানতে পারল কি না৷ সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি৷ আর কীভাবেই বা প্রেমিক উদ্ধার হলেন, তাও ধোঁয়াশার মধ্যেই রয়ে গিয়েছে৷
সর্বশেষ খবর
-
‘ভারতের ফ্যান হয়ে গেছি’, ম্যাচ শেষে বললেন ব্রাজিল তারকা, খালিদের প্রশংসা অ্যান্সেলোত্তির
-
শহরে ব্রাজিলের খেলা দেখতে এসে বিপত্তি! পাঁচতারা হোটেলে ‘শ্লীলতাহানি’র শিকার নাগাল্যান্ডের ২ যুবতী
-
নমাজের অছিলায় পিছন থেকে পরপর মার, ককপিটে কীভাবে জঙ্গি হামলা? নেতানিয়াহুকে জানালেন স্মিত
-
সন্ধেয় জ্ঞানেশের অপসারণ চেয়ে মিছিল, রাতেই গুঁড়িয়ে দেওয়া হল সিপিএম পার্টি অফিস!
-
হারের ভয়ে পারিবারিক ‘গড়’ রায়বরেলিতেও লড়তে চাননি রাহুল, বিস্ফোরক অখিলেশের দলের সাংসদ