সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ভয়া কাণ্ডের কালো ছায়া যেন ফের নামল দেশে৷ এবার অকুস্থল উত্তরপ্রদেশের বুলন্দশহর৷ গাড়ি থেকে টেনে নামিয়ে মা ও মেয়েক ধর্ষণ করল দুষ্কৃতীরা৷ এখনও পর্যন্ত এ ঘটনায় আটক করা হয়েছে ১৫ জনকে৷
পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে নয়ডার বাসিন্দা ওই পরিবারের সদস্যরা দিল্লি-কানপুর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বুলন্দশহর জেলার কাছে ঘটনাটি ঘটে৷ গাড়িতে ছিলেন পরিবারের ৬ সদস্যই৷ জানা যাচ্ছে, আচমকাই গাড়ির সামনে লোহার রড ছুঁড়ে তাঁদের থামতে বাধ্য করা হয়৷ এরপরই ছয়-সাতজন দুষ্কৃতী তাঁদের গাড়ি ঘেরাও করে৷ পুরুষদের বেঁধে রেখে টেনে হিঁচড়ে নামানো হয় মহিলা ও তাঁর কিশোরী কন্যাকে৷ পুরুষদের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখে মা ও মেয়েকে টেনে নিয়ে যাওয়া হয় গাড়ি থেকে বেশ খানিকটা দূরে৷ সেখানেই গণধর্ষণের শিকার হন তাঁরা৷ পরিবারের থেকে টাকা পয়সা, এটিএম কার্ড ইত্যাদিও ছিনতাই করে ডাকাতরা৷ প্রায় ঘণ্টা দুয়েক ধরে দুষ্কর্ম চালানোর পর ফিরে যায় দুষ্কৃতীরা৷
যে এলাকায় এ ঘটনা ঘটেছে তার ঠিক একশো মিটারের মধ্যেই রয়েছে একটি পুলিশ পোস্ট৷ পুলিশের নাকের ডগায় গণধর্ষণের মতো ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷ ইতিমধ্যেই এর জেরে এক শীর্ষপদের পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে৷ ঘটনার তদন্তে তৈরি করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স৷ এছাড়াও বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ এখনও পর্যন্ত এ ঘটনায় ১৫ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের