সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে বাড়ছে বাঘের সংখ্যা৷ সারা বিশ্বজুড়েই বাড়ছে এই সংখ্যা৷ ২০১৬ সালের প্রথমে সারা বিশ্বে বাঘের সংখ্যা ছিল ৩,২০০৷ বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩,৮৯০৷ মাত্র ছ’মাসে বাঘের সংখ্যার বৃদ্ধির হার প্রায় ২২ শতাংশ৷ এমনটাই জানা গিয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) ও গ্লোবাল টাইগার ফোরামের এক সমীক্ষায়৷
সমীক্ষায় বলা হয়েছে, গত ছয় মাসে ভারত, রাশিয়া, নেপাল ও ভুটানের বনভূমিতে বাঘেদের সংখ্যা বেশ ভালভাবেই বৃদ্ধি পেয়েছে৷ এখনও এই বৃদ্ধির হার উর্দ্ধমুখী৷ বাঘ সংরক্ষণ প্রকল্পের ক্ষেত্রে এই সংখ্যা বৃদ্ধি একটা বড় সাফল্য বলে মনে করছেন ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের ভাইস প্রেসিডেন্ট জিনেট হেমলে৷
এভাবেই বিভিন্ন দেশ বাঘেদের প্রতি যত্নশীল হলে ২০২২ নাগাদ এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে বলে আশা তাঁর৷ তবে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে এখনও চোরাশিকারীদের কবলে পড়ে প্রাণ হারাচ্ছে বাঘেরা৷ কড়া হাতে স্থানীয় প্রশাসনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মনে করে ডব্লুডব্লুএফ৷
সর্বশেষ খবর
-
হিন্দু দেব-দেবীদের ‘অপমান’! ভারতে ‘ব্লক’ ধ্রুব রাঠির ভিডিও
-
‘পাকিস্তান পৃথিবীর ক্যানসার’, শাহবাজ-মুনিরের বুকের উপর স্বাধীনতা উদযাপন করে বার্তা বালোচদের
-
শিবপ্রসাদের স্বপ্নপূরণ! শিবু-নন্দিতার ছবিতে প্রথমবার ‘মহাগুরু’ মিঠুন, কবে মুক্তি?
-
চাহিদা তুঙ্গে পদ্মফুল ও জয় শ্রীরাম লেখা গেরুয়া রাখির, কালনা থেকে পাড়ি দিচ্ছে অযোধ্যায়
-
তোলাবাজিতে সিদ্ধহস্ত, ৫ বছরে দেবরাজের সম্পত্তি বেড়ে ১০০ কোটি! ইডিকে তথ্য দিল পুলিশ