সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সন্ধ্যায় প্রবল ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত হল শহরের জনজীবন৷ কলকাতা ও দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টিতে এদিন বিপর্যস্ত হয় স্বাভাবিক জনজীবন৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে মৃত এক, আহত ছয়৷ সূত্রের খবর, এদিন সন্ধ্যায় ১০ জনের একটি দল বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি জীর্ণ গাছের নিচে দাঁড়িয়েছিলেন৷ আচমকাই প্রবল শব্দে ভেঙে পড়ে গাছটি৷ এদিন প্রবল ঝড়ে শহরজুড়ে অন্তত ৩৪টি জায়গায় গাছ ভেঙে পড়েছে৷ প্রবল যানজট ভিআইপি রোড, এস এন ব্যানার্জি রোড ও শিয়ালদহে৷
ওভারহেড তারে গাছ ভেঙে পড়ে শিয়ালদহ-বারুইপুর শাখায় সাময়িক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ খবর এসেছে, শিয়ালদহ মেন শাখাতেও ট্রেন চলাচল ব্যাহত৷ অফিস-ফেরত বহু মানুষ আটকে পড়েছেন স্টেশনে৷ কলকাতার উপর দিয়ে প্রায় ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বয়ে গিয়েছে বলে বিশেষ সূত্রে খবর৷ রাজ্যের উপকূলবর্তী এলাকা বিশেষ করে সুন্দরবনের কিছু এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি হয়েছে৷ উপকূল এলাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে৷ দিঘা, মন্দারমণি, শঙ্করপুর বা তাজপুরের মতো সমুদ্র সৈকতে যাঁরা বেড়াতে গিয়েছেন তাঁদেরও সতর্ক করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
রোদ ঝলমলে আবহাওয়া বঙ্গে, পুজোর কেনাকাটার আদর্শ পরিবেশ! কতদিন থাকবে?
-
বাংলার মাটিতে স্লিপার সেল তৈরির ছক জেএমবির! তথ্য পেতেই রাজ্যের ৫ জায়গায় তল্লাশি এনআইএ’র
-
মসজিদ ভাঙার ভুয়ো ভিডিও ছড়িয়ে ষড়যন্ত্র! উজ্জয়িনীতে স্ক্যানারে কনটেন্ট ক্রিয়েটররা, আটক ১৫
-
‘নিখুঁত না, মাটির গভীর থেকে উঠে আসা হিরে’, তাপস পালের জন্মদিনে খোলা চিঠি নন্দিনীর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু