সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা আগেই পাশে দাঁড়িয়েছে৷ ব্রিকস-এর মাটিতেও সন্ত্রাসের বিরুদ্ধে রাশিয়া-চিনকে একজোট করতে অনেকটাই সক্ষম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিকে কোণঠাসা পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত৷ রবিবার ফের জম্মু-কাশ্মীরের নৌসেরা এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালালো পাক সেনা৷ প্রত্যুত্তর দিয়েছেন ভারতীয় জওয়ানরাও৷ দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি-বিনিময় হয়৷ তবে হতাহতের কোনও খবর মেলেনি৷
উরি হামলার পাল্টা হিসেবে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই বার বার সীমান্ত পেরিয়ে হামলার ঘটনা ঘটছে৷ কখনও পাম্পোর-সোপিয়ানে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালাচ্ছে, কখনও সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাক সেনা সরাসরি আক্রমণের রাস্তায় নামছে৷ সেনা সূত্রে খবর, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর এখনও পর্যন্ত ২৫ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতে আক্রমণ করেছে পাকিস্তানি সেনা৷ যার সাম্প্রতিকতম সংযোজন নৌসেরা সীমান্তের ঘটনা৷
সর্বশেষ খবর
-
রাজ্য নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে ‘হুমকি’, নাম জড়াতেই থানায় মন্ত্রী উমেশ
-
রণবীর-আলিয়াকে বেশি তোল্লাই বনশালির, ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ক্ষুব্ধ ভিকি কৌশল! ফের স্বজনপোষণ?
-
বিদেশে বসেও দেখা যাবে মহালয়ায় ইডেনের বর্ণাঢ্য শো! বাংলার পুজো হবে সত্যিই বিশ্বজনীন
-
নাছোড় বৃষ্টি! উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা, সপ্তাহান্তে ভাসবে দক্ষিণও? কী জানাল হাওয়া অফিস?
-
‘বিশ্বাস ছিল ওরা পারবে’, বলছেন ভারতীয় কোচ, খালিদের ভারতকে কুর্নিশ পানামা কোচের