সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের স্বাধীনতার জন্য তাঁরা জীবন উৎসর্গ করেছেন৷ আন্দামানের সেলুলার জেলে কাটিয়েছেন জীবনের অনেকগুলো বছর৷ আজ দেশ যখন পা দিল স্বাধীনতার সত্তর বছরে, তখন স্বাধীনতা সংগ্রামীদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী৷
স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণেই স্বাধীনতা সংগ্রামীদের ২০ শতাংশ পেনশন বৃদ্ধির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের জন্য যাঁরা সর্বস্ব দিয়েছেন তাঁদের এভাবেই সম্মানিত করার কথা ভাবেন প্রধানমন্ত্রী৷ এই মুহূর্তে প্রায় ৩৭,০০০ স্বাধীনতা সংগ্রামীকে পেনশন দেয় কেন্দ্র৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাবনা অনুযায়ী এবার স্বাধীনতা সংগ্রামীদের পেনশন প্রায় ৫০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আন্দামানের যুদ্ধবন্দি বা তাঁর পরিবারের সদস্যরা এখন থেকে পেনশন বাবদ পাবেন প্রায় ৩০,০০০টাকা৷ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদস্য ছিলেন যাঁরা তাঁদের পেনশন বেড়ে হল ২৬,০০০ টাকা৷ স্বতন্ত্র সৈনিক সম্মান পেনশন প্রকল্পের আওতায় থাকা সকলের ক্ষেত্রেই চলতি বছরের ১৫ আগস্ট থেকে এই বৃদ্ধি কার্যকর হল৷
সর্বশেষ খবর
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!