ব্রতদীপ ভট্টাচার্য: নিয়ম যেমন আছে নিয়মের ফাঁকও আছে৷ সেই ফাঁক ধরেই উত্তর ২৪ পরগনার কিছু পেট্রোল পাম্পের সামনে পেট্রোল নেওয়ার জন্য পাম্পের বাইরেই মাত্র তিন টাকা বা পাঁচ টাকার বিনিময়ে ভাড়ায় পাওয়া যাচ্ছে হেলমেট৷ তাই নিজেদের হেলমেট না থাকলেও পাম্পের বাইরে থেকে হেলমেট ভাড়া নিয়ে সহজেই পেট্রোল পেয়ে যাচ্ছেন বাইক আরোহীরা৷ জেলা পুলিশ নির্দেশিকা জারির পর থেকে জেলার সমস্ত পাম্পেই ‘নো হেলমেট নো পেট্রোল’ নিয়ম চালু হয়েছে৷
পুলিশের দাবি, যথাযথভাবে নিয়ম পালন করছেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ৷ বাস্তবেও তাই হচ্ছে৷ কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন জায়গায় পাম্পের বাইরে শুরু হয়েছে হেলমেট ভাড়া দেওয়ার চক্র৷ যশোহর রোড ও টাকি রোড সংলগ্ন বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে ভাড়ায় পাওয়া যাচ্ছে হেলমেট৷ কোথাও পেট্রোল পাম্পের বাইরে বেঞ্চ পেতে হেলমেটের পসরা নিয়ে বসছে, আবার কোথাও পাম্পের পাশের দোকান থেকে তিন থেকে পাঁচ টাকায় ভাড়ায় পাওয়া যাচ্ছে হেলমেট৷ বিষয়টি যে একেবারে পাম্প কর্মীদের অগোচরে হচ্ছে, তা-ও নয়৷ তবে প্রতিবাদ করার সাহস দেখাচ্ছেন না কেউ৷ পাম্প কর্মীদের বক্তব্য, পুলিশ বিনা হেলমেটে পেট্রোল দিতে নিষেধ করেছে, সে নিয়ম পালন করা হচ্ছে৷ এ বিষয়ে জানলেও কিছু করার নেই৷ কারণ স্থানীয় যুবকরা এই কাজ করছেন, তাঁদের বাধা দিতে গেলে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!