স্টাফ রিপোর্টার: সকাল থেকেই রোদ-মেঘের লুকোচুরি৷ তবে বৃষ্টির নামগন্ধ নেই৷ এমন শরতে কি আর ঘরে আটকে থাকা যায়! শনিবারের ছবিটা ছিল এমনই৷ যেখানে পুজো আসতে আর মাস দেড়েকও নেই৷ বাঙালির মনেও বেজেছে ঢাকের বোল৷ আবার কখন বৃষ্টি শুরু হয়ে যায়! তাই শনিবার সকাল থেকেই তাই পুজো শপিংয়ে ব্যস্ত হয়ে পড়ে তিলোত্তমা৷
হাতে তো বেশি সময় নেই৷ ভিড় তো আরও বাড়বে৷ অনেকেই তাই বেড়িয়ে পড়ে ছিলেন পুজোর শপিংয়ে৷ শপিং মল থেকে বুটিক, ধর্মতলার ফুটপাথ থেকে গড়িয়াহাট মার্কেট৷ সর্বত্রই ভিড়ে ঠাসা৷ দোকানে ঢুকেই লেটেস্ট ফ্যাশনের ড্রেসটা বেছে নিতে কার্পণ্য করতে রাজি নয় জেনারেশন ওয়াই৷ আবহাওয়া দফতর বলছে, রবিবার থেকে নাকি নিম্নচাপের ভ্রূকুটি৷ ফলে বৃষ্টি হতে পারে৷
পুজোর কাউন্টাউন শুরু হয়ে গিয়েছে আরও মাসখানেক আগে থেকেই৷ চলছে পালা করে খুঁটি পুজো৷ বারোয়ারিতে মণ্ডপ তৈরির প্রস্তুতি৷ তাহলে শপিংয়েই বা পিছিয়ে থাকে কেন বাঙালি৷ মাসের মাঝামাঝি হওয়ায় আলমারির লকারে ক্যাস কম তো কী হয়েছে! পকেটে অনেকেরই খানকতক কার্ড৷ তাই শপিং মলে কেনাকাটা চলল ক্রেডিট বা ডেবিট কার্ডেই৷ এবার আবার পুজোয় নতুন ট্রেন্ড নানা ডিজাইনের চশমা৷ তাই চশমা এবং সানগ্লাসের দোকানেও ভিড় চোখে পড়ল৷ নিউ মার্কেটে মেয়েদের ইমিটেশন গয়নার দোকনেও উপচে পড়া ভিড়৷
জনতার ভিড়ে কোনওরকম অপ্রীতিকর ঘটনা বা ইভটিজিং এড়াতে ইতিমধ্যেই শহরজুড়ে মোতায়েন হয়েছে প্রচুর পুলিশ৷ বিশেষত যেখানে কেনাকাটার জন্য ভিড় বেশি সেই সমস্ত এলাকায় চলছে বিশেষ নজরদারি৷ কেনাকাটা সেরে একটু শান্তিতে খাওয়ারও এদিন জো ছিল না৷ রেস্টুরেন্টে গিয়েও প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পর তবে মিলছে খাবার৷ শনিবার হলেও এদিন ট্রেন, বাস, মেট্রোতেও ছিল উপচে পড়া ভিড়৷ তবে শুধু কলকাতা নয়, শহর ও শহরতলির বিভিন্ন বাজারেই পুজোর কেনাকাটার ভিড় চোখে পড়ল৷ এককথায়, এদিন থেকেই পুজোর বাজার শুরু করে দিল বাঙালি৷
সর্বশেষ খবর
-
বসের আদেশে টাকা পাঠাতেই গায়েব ৩.৫ কোটি! কেমন করে নিজেকে বাঁচাবেন সাইবার প্রতারণার কবল থেকে?
-
খামেনেইয়ের রক্তচক্ষু উড়িয়ে মার্কিন ব্রিগেডের সঙ্গে হ্যান্ডশেক! বিশ্বকাপ বিদায়ের পর চর্চায় ‘শান্তিপ্রিয়’ ইরান
-
মেসির হাতে কাপ দেখছেন না পেকেরম্যান, রোনাল্ডোকে নিয়েও আশাবাদী নন কিংবদন্তি কোচ
-
মহরমের সম্প্রচারে ভাবাবেগে আঘাত! পাকিস্তানে সাময়িক বন্ধ জিও টিভির সম্প্রচার
-
বিয়েতে রাজি না হওয়ার ‘শাস্তি’, তরুণীকে নৈশভোজে ডেকে কুপিয়ে খুন করলেন প্রেমিক!