সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: সোমবার তেলেঙ্গানার মেহবুবনগরে খতম হল হায়দরাবাদের ‘মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার’ নইম ওরফে মহ্ম্মদ নইমুদ্দিন৷ রাজধানী হায়দরাবাদ থেকে মাত্র ৬০ কিমি দূরে মিলেনিয়াম টাওয়ারে পুলিশের সঙ্গে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷
রবিবারই প্রথমবার তেলেঙ্গানা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঠিক তার পরদিনই গোয়েন্দাসূত্রে খবর পেয়ে মিলেনিয়াম টাওয়ারে অভিযান চালায় পুলিশ৷ খবর ছিল, প্রাক্তন মাওবাদী নেতা তথা কুখ্যাত গ্যাস্টার নইমুদ্দিন এখানেই আছে৷ পুলিশ অফিসারকে হত্যা-সহ তার নামে একাধিক অভিযোগ ছিল৷ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীদের তালিকায় ছিল এই নইম৷ সোমবার সকালে তার ডেরায় অভিযান চালালে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে গ্যাংস্টারের মৃত্যু হয়৷ সূত্রের খবর, এনকাউন্টারে আরও দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে৷ কুখ্যাত এই গ্যাংস্টারের দলের সঙ্গে জঙ্গিদলের যোগ ছিল বলেও সন্দেহ করেছিল গোয়েন্দা দফতর৷ এনকাউন্টারের সময় থেকেই কড়া নিরাপত্তার মোড়কে গোটা হায়দরাবাদ৷
সর্বশেষ খবর
-
পুজোর আগেই বঙ্গে শিল্পের জোয়ার! হলদিয়ায় ৬ হাজার কোটির বিনিয়োগ, আসছে এলএন্ডটিও
-
‘বিকিনি পরে ভাইকে রাখি পরানো জরুরি?’ পোশাক বিতর্কে কৃতীকে তোপ কঙ্গনার
-
আমদানিকৃত চিনি দু’মাসের মধ্যে বিক্রি করতে হবে, শর্করার কালোবাজারি রুখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
-
চিনির মূল্যবৃদ্ধি রুখতে দ্রুত ‘অ্যাকশন’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই বাজারে হানা ইবির
-
ডার্বির পরই কাদাপাড়ায় মার খাচ্ছেন ভক্তরা! ক্রীড়ামন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের