সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় মহিলাদের প্রতি কটূ মন্তব্য করা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ এবার তার শিকার হলেন খোদ রাষ্ট্রপতি কন্যা রাজনীতিবিদ শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ পার্থ মণ্ডল নামে জনৈক ব্যক্তি তাঁকে সোশ্যাল মিডিয়ায় হেনস্তা করেছেন বলে জানিয়েছেন তিনি৷
ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে নোংরা যৌন ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাতেন বলে জানা যাচ্ছে৷ ক্রমাগত এই ধরনের মেসেজ পেতে পেতে ধৈর্যের বাঁধ ভাঙে তাঁর৷ প্রথমে অবশ্য ভেবেছিলেন পাত্তা দেবেন না৷ সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তিকে ব্লক করে দিতেই চেয়েছিলেন৷ কিন্তু সকলের সামনে ওই ব্যক্তির মুখোশ খুলে দিতে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করেন তিনি৷ ফেসবুকের এক পোস্টে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন তিনি৷

সমস্ত মেসেজের প্রিন্ট স্ক্রিন পোস্ট করে ওই ব্যক্তিকে ট্যাগও করেছেন শর্মিষ্ঠা৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে তাঁর আর্জি, তাঁর পোস্ট শেয়ার করে ও ওই ব্যক্তিকে ট্যাগ করে সকলে যেন সমাজের কাছে তাঁর নোংরামি তুলে ধরেন৷ খোদ রাষ্ট্রপতি কন্যার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্তার ঘটনা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের রুচি ও নিরাপত্তা নিয়েই নতুন করে প্রশ্ন তুলে দিল৷

সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের