রক্তাদান শিবিরে যোগদান ঘিরে বিতর্ক। এবার ডাক্তারি পড়ুয়াদের সতর্ক করল ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, রক্তদান শিবিরে ‘মেডিক্যাল অফিসার’ সেজে ডাক্তারি পড়ুয়াদের অনেকেই রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তা নিয়ে পড়ুয়াদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, এমন অভিযোগ এলে পড়ুয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন:
সম্প্রতি একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের প্রস্তাবে আয়োজন করা একটি রক্তদান শিবির ন্যাশনাল মেডিক্যাল কলেজের কয়েকজন পড়ুয়া যোগ দিয়েছিলেন। জানা গিয়েছে, রক্তদান শিবিরে ওই ডাক্তারি পড়ুয়ারাই মেডিক্যাল অফিসার হিসেবে ভূমিকা পালন করেছিলেন। বুধবার একটি বিবৃতি জারি করে পড়ুয়াদের সতর্ক করে দেন ওই কলেজের অধ্যক্ষ। ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়াদের উদ্দেশে বলা হয়েছে, ভবিষ্যতে পড়ুয়া হয়েও কোনও রক্তদান শিবিরে কেউ মেডিক্যাল অফিসারের ভূমিকা পালন করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
মেডিক্যাল অফিসার হতে গেলে ডাক্তারি পড়া সম্পূর্ণ করতে হয়। কারণ চিকিৎসকই একমাত্র রক্তদান শিবিরে মেডিক্যাল অফিসারের ভূমিকা পালন করতে পারেন। গত মঙ্গলবার সিআইটি রোডের একটি ব্লাড ব্যাঙ্কের প্রস্তাবে আয়োজিত ন্যাশনাল মেডিক্যাল কলেজের কিছু পড়ুয়ার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। কলেজ কর্তৃপক্ষ সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেন। যাঁরা রক্তদান শিবিরে গিয়েছিলেন, তাঁদের চিহ্নিত করে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়। ডাক্তারি পড়ুয়ারা কী ভাবে এই ভূমিকায়? তা নিয়ে প্রশ্ন ছিল। সেখানে আলোচনার পরেই সকল পড়ুয়ার উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।
সর্বশেষ খবর
-
প্রেমের টানে স্বামীকে ইটালিতে রেখে বাংলাদেশে বধূ, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন ৪ সন্তানের মা!
-
ভবিষ্যতে দল পাশে নাও থাকতে পারে! বিতর্কের মাঝে কঙ্গনার বক্তব্য, ‘আমি পুতুল নই’
-
নিউ মার্কেটের ‘অভিশপ্ত’ হোটেল ভবনেই ৪০ ট্রেড লাইসেন্স! নজরে তৃণমূল জমানার দুর্নীতি
-
বিচ্ছেদের যন্ত্রণায় মুষড়ে পড়েছেন? এবার ৭ দিন সবেতন ছুটি দেবে সংস্থা!
-
কলকাতা লিগে দাপট অব্যাহত, ‘ঘরের ছেলে’র দলকে হারিয়ে সুপার সিক্স কার্যত নিশ্চিত ইস্টবেঙ্গলের