পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পঞ্চম প্রতিবেদনে পড়ুন দক্ষিণের বেহালা নূতন সংঘের পুজো প্রস্তুতি৷
শুভময় মণ্ডল: উৎসব তো অনেক রকম হয়৷ কিন্তু এমন উৎসব আছে কি যেখানে মানুষের সঙ্গে শরিক হবেন দেব-দেবীরাও? বিশ্বাস না হলে একবার আপনাকে আসতেই হবে বেহালার নূতন সংঘের পুজোপ্রাঙ্গণে৷ থিমশিল্পী প্রশান্ত পালের সৃজনে এবার উৎসবের আনন্দে মাতবে দেবতা ও মানুষ৷ এবার নূতন সংঘের থিম ভাবনার কারিগর তিনি৷ তিনি এই থিমের নাম দিয়েছেন উৎসব৷ ৫৭ তম বর্ষে পুজোপ্রেমীদের নতুন কিছু উপহার দিতে চাইছেন নূতন সংঘের উদ্যোক্তারা এবং শিল্পী নিজে৷ তাই এই অভিনব উৎসবের ভাবনা৷

গত বছর থিমশিল্পী অনিমেষ দাসের সৃজনে প্রার্থনায় মেতেছিল বেহালা নূতন সংঘ৷ ছোট-বড় সবমিলিয়ে পাঁচটি পুরস্কার জিতেছিল নূতন সংঘ৷ এবারও উদ্যোক্তাদের আশা, মুকুটে বেশ কিছু পালক জুড়বে নূতন সংঘের৷

এবার আসা যাক থিমভাবনায়৷ উৎসবের আনন্দকে ফুটিয়ে তুলতে গোটা মণ্ডপে প্রচুর কাপড় ব্যবহার করেছেন শিল্পী৷ শাড়ি-সহ নানা ধরনের পোশাককে ব্যবহার করে মণ্ডপজুড়ে বিভিন্ন কারুকৃতি তৈরি করা হয়েছে৷ থিমের সঙ্গে সামঞ্জসং রেখে প্রতিমা গড়ছেন প্রশান্তবাবু নিজেই৷ উৎসবের আনন্দ কতটা পুজোপ্রমীদের মনে ধরবে এবার দেখার সেটাই৷
ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১