সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে রেল দুর্ঘটনা৷ শুক্রবার মালদহের সুজাপুরের কাছে লাইনচ্যুত হল দিঘা-মালদহ এক্সপ্রেসের তিনটি বগি৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় লাইনচ্যুত হয়ে বগিগুলি ছিটকে পড়ে৷ যাত্রী বোঝাই এই বগিগুলি আচমকা লাইনচ্যুত হওয়ায় আহত হয়েছেন বেশ কিছু যাত্রী৷
Advertisement
এদিন দুর্ঘটনার ঠিক পরেই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উদ্ধারকারী দল৷ আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে৷
Advertisement
কিন্তু দুর্ঘটনার কারণ এখনও অজানা৷ রেল পুলিশ এবং বিশেষ তদন্তকারী দল দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে৷
Advertisement
সর্বশেষ খবর
-
জিতিয়ে দিতে পারতেন! একুশে নন্দীগ্রামে মমতাকে সমর্থন করতে চেয়েছিলেন মিলন
-
মোচার বড়ায় তুষ্ট উমা, বাংলার কোথায় পূজিত হন চতুর্ভুজা দেবী?
-
উপনির্বাচনের আগেই মুর্শিদাবাদে ‘খুন’ কংগ্রেস কর্মী, কাঠগড়ায় এনসিপিআই
-
‘অনেক কথা বলে ফেলেছ…,’ আলিয়াকে আগলে কাকে হুঁশিয়ারি রণবীরের?
-
উত্তাল পদ্মা সাঁতরে ভারতে ঢুকেও হল না শেষরক্ষা! মুর্শিদাবাদে ধৃত ২ বাংলাদেশি