সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে যেতে যেতেই এবারে পছন্দের গান শুনতে পাবেন যাত্রীরা৷ পাবেন নিজেদের পছন্দের রেডিও প্রোগ্রাম শুনতে৷ এরই মাঝে যদি রেল সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ খবর থাকে৷ পাবেন তার আপডেটও৷ সব ঠিক থাকলে এবার থেকে ট্রেনেই চলবে জনপ্রিয় এফএম রেডিও স্টেশনগুলি৷ এই পুরো আয়োজনের নাম ‘রেল রেডিও সার্ভিস’৷
অবশ্য আপাতত এই পরিকল্পনা রাজধানীর হাজার খানেক মেল ও এক্সপ্রেস ট্রেনেই কার্যকর করার কথা ভাবা হয়েছে৷ রাজধানী, দুরন্ত ও শতাব্দীও এই তালিকাভুক্ত বলে জানা গিয়েছে৷ প্রতিটা কোচেই বসবে একটি করে রেডিও৷ যাতে শোনা যাবে পছন্দের গানগুলি৷ এরই মাঝে এক ঘণ্টা অন্তর দেওয়া হবে ট্রেন সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ তথ্য৷ বিপদের সময়ও প্রযোজনীয় তথ্য দেওয়ার জন্য ব্যবহার করা হবে এই মাধ্যমগুলি৷ এর পাশাপাশি যাত্রীদের বিনোদনের জন্য জোকস, অ্যাস্ট্রোলজির মতো বিষয়গুলিও রাখা হবে বলে রেলসূত্রের খবর৷ থাকবে ভারতীয় রেলের ইতিহাসের কাহিনীও৷
রেলসূত্রের জানা গিয়েছে, জনপ্রিয় রেডিও স্টেশনগুলির সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে রেল কর্তৃপক্ষর৷ খুব শীঘ্রই এই ব্যবস্থা কার্যকর করার চেষ্টা চলছে৷ বর্তমানে শুধুমাত্র রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসেই পাবলিক অ্যাড্রেস সিস্টেম রয়েছে৷ রাজধানীর ট্রেনগুলিতে ‘রেল রেডিও সার্ভিস’ ব্যবস্থা সফল হলে দেশের অন্যান্য জায়গার ট্রেনগুলিতেও তা চালু করার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষর৷
সর্বশেষ খবর
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগে এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির