সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন গোটা বিশ্ব পোকেমনের খোঁজে ব্যস্ত, তখন পোকেমনের বিরুদ্ধেই ঘোরতর অভিযোগ আনলেন এক মহিলা৷ রীতিমতো ধর্ষণের অভিযোগ আনা হল পোকেমনের বিরুদ্ধে৷
মস্কোর এক মহিলার অভিযোগ, তাঁকে ঘুমের মধ্যে ধর্ষণ করেছে পোকেমন৷ শুধু তাই নয়, পোকেমনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ পর্যন্ত জানিয়েছেন তিনি৷
তাঁর দাবি, রাতে পোকেমন গেমটি খেলতে খেলতেই ঘুমিয়ে পরেছিলেন তিনি৷ যখন তাঁর ঘুম ভাঙে, তিনি দেখেন পোকেমনটি তাঁকে ধর্ষণ করছে৷ শুধু তাই নয়, খেলার নিয়ম অনুযায়ী পোকেমনকে নাকি খুঁজে বের করতে হয়৷ কিন্তু ধর্ষণের পর নাকি সেই দুষ্টু পোকেমন মহিলার খাটের উপরেই বসে ছিল৷
যদিও মহিলার স্বামী গোটা ব্যাপারটিকে পাগলামি আখ্যা দিয়েছেন৷
মানুষের পোকেমন ম্যানিয়া এতেই থেমে নেই৷ সম্প্রতি ইভান ম্যাকারভ নামের এক ব্যক্তি নিজের পছন্দ পোকেমনকে বিয়েও করতে চেয়েছিলেন৷
সর্বশেষ খবর
-
রোকো-র প্রত্যাবর্তনের ম্যাচে টস জিতল ভারত, অভিষেক মুম্বই তারকার
-
‘ইন্দিরা-রাজীব গান্ধীর মতো…’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর মৃত্যুকামনা করে চরম বিতর্কে হুমায়ুন!
-
‘বিধায়েকর নামে বাজে কথা!’ উত্তরপাড়ার দীপাঞ্জন-ঘনিষ্ঠ মণ্ডল সভাপতির হাতে মার খেল দলীয় কর্মীরাই
-
পড়ে মা-মেয়ের নিথর দেহ! রক্তে ভাসছে মেঝে, খুনি কি মাদকাসক্ত বাবা?
-
‘জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্টের সাংবিধানিক ভিত্তি নেই’, সাফ কথা অ্যাটর্নি জেনারেলের