থিম, সাবেকিয়ানায় বাজিমাত আবাসনের পুজোর

উত্তর থেকে দক্ষিণ, করুন ভারচুয়াল প্রদক্ষিণ। ‘সংবাদ প্রতিদিন আবাসনে আবাহন’-এর সেরাদের ফেসবুকেই দেখে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৬, ২২:১০

options
link
থিম, সাবেকিয়ানায় বাজিমাত আবাসনের পুজোর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াই জোর ছিল। চূড়ান্ত পর্বে তো বিচারকরা নিজেরাই ধন্দে পড়ে গিয়েছিলেন। কাকে ছেড়ে কাকে বাছবেন। কিন্তু সেরাদের তো বেছে নিতে হবেই। তাই চুলচেরা বিশ্লেষণের পর ঘোষিত হল ‘সংবাদ প্রতিদিন আবাসনে আবাহন’। এই প্রতিযোগিতাটি পাওয়ার্ড বাই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল ও এর বিশেষ সহযোগী কুচিনা কিচেন অ্যাপ্লায়ান্সেস।

Advertisement

আবাসনের সেরা পাঁচ পুজো বেছে নিয়েছেন বিচারক আবির চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, পি বি চাকি, অতীন বসাক এবং শ্রীপর্ণা রায় (টুসু)। পুজোর সার্বিক পরিবেশ, সামগ্রিক অংশগ্রহণের উপর ভিত্তি করেই সেরা আবাসনের পুজো বেছে নিয়েছেন বিচারকমণ্ডলী।

Advertisement

 

Advertisement

‘সংবাদ প্রতিদিন আবাসনে আবাহন ২০১৬’র সেরা পাঁচ পুজো হল –

 

বলাকা আবাসন

balaka

পূর্ব আবাসন ব্লক ডিএফ

purba-abason

সাউথ সিটি

southcity

ডায়মন্ড সিটি সাউথ

diamond

সরশুনা ফেজ  ১ ইডব্লিউএস হাউজিং এস্টেট

sarshuna

ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল সেরা ভোগ – সানি সিজনস হাউজিং কমপ্লেক্স

sunny-reasons

সেরা প্রতিমা – ইউনিওয়ার্ল্ড সিটি রেসিডেন্স

uniworld

স্পেশাল প্রাইজ – ন্যাচরাল ভিউ

nature-view_web

 

সেরা পাঁচটি পুজোর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে ৫০,০০০ টাকার চেক। সেরা প্রতিমা ইউনিওয়ার্ল্ড সিটি রেসিডেন্স-এর সদস্যরা পাবেন ২৫,০০০ টাকা। একই অর্থ পাবে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল সেরা ভোগ অর্থাৎ সানি সিজনস হাউজিং কমপ্লেক্স।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.