সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলিম্পিক শেষ৷ কিন্তু তিন কন্যার শুভেচ্ছার রেশ এখনও চলছে৷ শুভেচ্ছার এই স্রোতে গা ভাসিয়েছে গোটা দেশ৷ পিছিয়ে নেই পরিচালককুলও৷ ইতিমধ্যেই রূপো জয়ী সিন্ধুর কোচ গোপীচাঁদকে নিয়ে সিনেমা তৈরি কথা চাউর হয়ে গিয়েছে৷
সিন্ধু-সাক্ষী-দীপাদের কাহিনী সেলুলয়েড আসা সময়ের অপেক্ষামাত্র৷ তবে, এঁদের আগে বড়পর্দায় আসা উচিত পি টি ঊষার কাহিনী, এমনটাই মনে করেন সোনম কাপুর৷ এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সোনম জানান, ইতিমধ্যেই ‘নীরজা’র কাহিনী দর্শকদের সামনে তুলে ধরেছেন তিনি৷ আরও একটি ইন্সপায়ারিং কাহিনী তুলে ধরতে কোনও আপত্তি নেই তাঁর৷ আর সেই কাহিনী যদি পায়োলি এক্সপ্রেসের হয়, তাহলে তা আরও ইন্টারেস্টিং হবে৷
তবে, নিজের এই মন্তব্যে সিন্ধু-দীপা-সাক্ষীদের সাফল্যকে মোটেও খাটো করে দেখাতে চাননি অনিলকন্যা৷ তাঁর মধ্যে খেলা ও বিনোদন ওতপ্রোতভাবে জড়িত৷ দুই পেশাকেই সমানভাবে উৎসাহ দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১