স্টাফ রিপোর্টার: প্যারাটিচার নিয়োগ মামলায় স্থগিতাদেশ দিল বিচারপতি সৌমিত্র পাল ও বিচারপতি মির দারাশুকোর ডিভিশন বেঞ্চ৷ এর আগে প্যারাটিচারদের নিয়োগ করতে হবে, এই দাবিতে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা দায়ের করেন আবদুল হানিফ নামে এক ব্যক্তি৷ সেই মামলায় বিচারপতি বসাক নির্দেশ দেন প্যানেলভুক্ত প্যারাটিচারদের নিয়োগ করতে হবে৷
Advertisement
সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য সরকার৷ ডিভিশন বেঞ্চে রাজ্য জানায়, উচচমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর ও প্রাথমিক শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষণ থাকলে তবেই প্যারাটিচারদের নিয়োগ করা যায়৷ রাজ্যের এই যুক্তি শোনার পর মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ৷
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
জুতোর মালা-কালো পতাকা দিয়ে হুমায়ুনকে কবর! মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনার প্রতিবাদে কর্মসূচি বিজেপি
-
এআই নয়, গুগলের পুরনো সার্চিং অভিজ্ঞতাই ভালো! কেন বলছেন বহু ইউজার?
-
জ্ঞানেশ ইস্যুতে বিরোধী ঐক্যে ফাটল! ‘ইন্ডি’ বৈঠক এড়াচ্ছেন অখিলেশ, কংগ্রেসে ‘আপত্তি’ ডিএমকের
-
মিগুয়েলের পেনাল্টি মিস, ছন্নছাড়া ফুটবলে শিল্ডে নর্থইস্টের কাছে আটকে গেল বিদেশি বোঝাই মোহনবাগান
-
বিতর্কে নির্বাচন কমিশন, সরষের মধ্যে ভূতের গুঞ্জন