সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও এবার কিংবদন্তিদেরই৷ একদিকে জলের সাম্রাজ্যে ২৩ তম সোনা জেতার রেকর্ড গড়ে পুলকে বিদায় জানালেন মাইকেল ফেল্পস৷ অন্যদিকে বিশ্বের দ্রুততম পুরুষ হিসেবে নিজের প্রতিষ্ঠাকে অক্ষুন্ন রাখলেন উসেইন বোল্ট৷
চোট থেকে ফিরেই অলিম্পিকের প্রথম ইভেন্টেই মরসুমের সেরা পারফরম্যান্স করলেন জামাইকান অ্যাথলিট৷ ১০০ মিটার দৌড়ে ফের সোনা জিতলেন সুপারস্টার স্প্রিন্টার৷ বিদ্যুতের বেগে দৌড় শেষ করেলেন মাত্র ৯.৮১ সেকেন্ডে৷ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন আমেরিকার জাস্টিন গ্যাটলিন। তিনি সময় নিয়েছেন ৯.৮৯ সেকেন্ড৷
২০০৮-এর বেজিং অলিম্পিক থেকেই অপ্রতিরোধ্য জামাইকান অ্যাথলিট৷ সেবারে ১০০ মিটারের দৌড় শেষ করেছিলেন ৯.৬৯ সেকেন্ডে৷ লন্ডনেও সোনা জিতেছিলেন মাত্র ৯.৬৩ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে৷ তবে এবারে চোট সমস্যায় জর্জরিত বোল্টের কাছে রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জটা ছিল সবচেয়ে বেশি৷ জয়ের পর সুপারস্টার স্প্রিন্টার জানান, “ভেবেছিলাম আরও জোরে দৌড়তে পারব৷ তবে সোনা জয় করতে পেরে আমি খুব খুশি৷”
সর্বশেষ খবর
-
‘আমি অধিনায়ক’, বাবরকে নেতা মানতে নারাজ আফ্রিদি! বিশ্বকাপ নিয়ে এখনই পাকিস্তানে ধুন্ধুমার
-
শতাব্দীপ্রাচীন জিমখানা ক্লাব দেশের ইতিহাসের অংশ, উচ্ছেদ রুখতে মোদিকে চিঠি ৫০ প্রাক্তন সেনাকর্মীর!
-
সপ্তাহান্তে ছুটির আমেজ, দার্জিলিঙের ভিড় এড়িয়ে ঘুরে আসুন এই ৩ অফবিট পাহাড়ি গন্তব্যে
-
অনুমতি ব্যতীত ভিনধর্মে বেচা যাবে না জমি? ল্যান্ড জেহাদ রুখতে আইন আনার ঘোষণা শুভেন্দুর
-
বাংলাদেশ থেকে লাগাতার খুনের হুমকি! ভবানীভবনের দ্বারস্থ ঋতব্রত