সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদাদে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের একটি ধর্মীয় সমাবেশে আত্মঘাতী হামলা চালাল এক আইএস জঙ্গি৷ শনিবার এই হামলায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে, আহত ৩৫৷
পুলিশ সূত্রে খবর, এদিন আল শাব প্রদেশে একটি বাজারের কাছে শিবিরের আয়োজন করেন স্থানীয় শিয়া মুসলিমরা৷ তাঁদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এক ফিদায়েঁ জঙ্গি শিবিরে ঢুকে রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় অধিকাংশের৷ বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়৷ আহতদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন৷ ইসলামিক স্টেট জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে বলে খবর রয়টার্স সূত্রে৷
পুলিশের অনুমান, ইরাকি সেনা ও পুলিশের যৌথ বাহিনী মসুল শহরকে জঙ্গিদের দখল থেকে ছাড়িয়ে আনতে ব্যাপক অভিযানের প্রস্তুতি নিচ্ছিল৷ সরকারি বাহিনীকে পাল্টা জবাব দিতেই এদিনের হামলা বলে মনে করছে পুলিশ৷ এখনও উত্তর ইরাকের মসুল শহরটি জঙ্গিদের কবলে রয়েছে৷
সর্বশেষ খবর
-
অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের ক্যাপ্টেন, প্রাক্তন নাইটের হাত ধরে টি-২০ বিশ্বকাপ খেলবে রোনাল্ডোর দেশ?
-
পড়ুয়াদের কর্মমুখী করে তুলতে স্কটিশ চার্চ কলেজের অভিনব উদ্যোগ, পাশে শিল্পজগৎ
-
স্বাধীনতা দিবস বয়কটের ডাক উত্তর-পূর্বাঞ্চলের তিন জঙ্গি সংগঠনের! নজরদারি চিকেনস নেকে
-
সিলিং ফ্যানের পুরু ধুলো-কালিতে নাজেহাল? ঘরোয়া উপায়ে সহজেই করুন সাফসুতরো
-
হিন্দু দেবদেবীদের ‘অপমান’! ভারতে ‘ব্লক’ ধ্রুব রাঠির ভিডিও