নিজস্ব সংবাদদাতা: আগামী পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদের জেলা পরিষদ দখল করবে তৃণমূল৷ রবিবার জেলার জঙ্গিপুরে এক অনুষ্ঠানে এসে জোর গলায় এ কথা জানিয়ে দিলেন মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ শীঘ্রই মুর্শিদাবাদ থেকে কলকাতা যাতায়াতের জন্য বেশ কয়েকটি এসি বাস দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷ এছাড়া মুর্শিদাবাদে একটি নতুন টোল প্লাজা গড়ার কথাও ঘোষণা করেন পরিবহণ মন্ত্রী৷
ইদ উপলক্ষে বস্ত্র ও চাল দান কর্মসূচিতে এদিন জঙ্গিপুরে এসে মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক বলেন, “বিধানসভা নির্বাচনে এই জেলার মানুষ যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন, তাতে আগামী পঞ্চায়েত ভোটে নিশ্চিতভাবে জেলা পরিষদ আমরাই দখল করব৷’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কটাক্ষ করে তিনি বলেন, “মান্নান হোসেন আর সৌমিক হোসেনের সাংগঠনিক শক্তিকে ভয় পেয়ে অধীর সিপিএমের সঙ্গে জোট গড়েছিলেন৷ এই জোট না হলে মুর্শিদাবাদে তৃণমূল ১৫-১৬টি আসন পেত৷” গত পুর নির্বাচনে মুর্শিদাবাদে ধুলিয়ান ছাড়া অন্য কোনও পুরসভা তৃণমূল পায়নি৷ কিন্তু এই বিধানসভা নির্বাচনে সব পুরসভায় তৃণমূলের ভোট উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে বলে দাবি করেন শুভেন্দু৷ সিপিএমের দখলে থাকা রঘুনাথগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যরা এদিন শুভেন্দু অধিকারীর হাত থেকে ঘাসফুলের পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন৷ এর ফলে এই পঞ্চায়েত তৃণমূলের হাতে এল৷
পরিবহণ ব্যবস্থায় মুর্শিদাবাদ অনেক পিছিয়ে৷ জেলার চার তৃণমূল বিধায়ক এ বিষয়ে পরিবহণ মন্ত্রীর কাছে খেদ জানিয়েছেন৷ সে কথা উল্লেখ করে এদিন শুভেন্দু জানান, সারা রাজ্যে ২৫৫টি নতুন বাস নামাচ্ছে পরিবহণ দফতর৷ এর মধ্যে এনবিএসটিসিকে দেওয়া হচ্ছে ৯০টি৷ মুর্শিদাবাদ থেকে কলকাতা আসা-যাওয়ার জন্য বেশ কয়েকটি এসি বাস দ্রুতই রাস্তায় নামছে৷ জাতীয় সড়কের একটা বড় অংশ মুর্শিদাবাদের উপর দিয়ে গিয়েছে৷ তাই এই জেলার গুরুত্ব রয়েছে বলে জানিয়ে শুভেন্দু বলেন, “এখানে বহু ট্রাকই ওভারলোডিং করে যাতায়াত করে৷ এই ওভারলোডিংয়ের উপর নজরদারি করতে জেলার পলসন্ডাতে একটি টোল প্লাজা খোলা হবে৷ এর ফলে বাড়তি রাজস্ব আদায় হবে৷” এ মাসের ১১ তারিখ ফের জেলায় এসে এ নিয়ে চূড়ান্ত বৈঠক করবেন বলে জানান পরিবহণ মন্ত্রী৷
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের