সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজো উপলক্ষে ঢেলে সাজছে তারাপীঠ৷ পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যস্ত তুঙ্গে সেবাইতরা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ৷ মন্দির চত্বর ঢেলে সাজানোর পাশাপাশি ভক্তদের জন্য নিরাপত্তা আঁটসাঁটও করা হয়েছে৷ মন্দির কমিটির উদ্যোগে ভক্তদের ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থায়ও জোর দেওয়া হয়েছে৷ হোটেল চেকিং থেকে শুরু করে এলাকায় বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ কালীপুজোয় অমাবস্যা তিথি অনেক রাত পর্যন্ত থাকায় ভক্তদের জন্য সারারাত মন্দির খোলা থাকবে বলে জানিয়েছেন মন্দির কমিটির তরফে জানানো হয়েছে৷ ইতিমধ্যেই দীপাবলি উপলক্ষে পুরো মন্দির চত্বর অত্যাধুনিক টুনি দিয়ে সাজিয়ে তোলার কাজ চলছে৷
[সম্পর্কের অবনতি, ফেসবুকে পোস্ট করে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া]
প্রথা বলছে, প্রতিবছর কালীপুজোয় দুর্গা-কালী রূপে পূজিত হন তারা মা৷ ভক্তদের দেওয়া রত্নালঙ্কারে সাজিয়ে তোলা হয় তারা মা-কে৷ এই একবারই মা-কে সমস্ত অলঙ্কারে সাজানো হয়৷ মায়ের বিশালাকার সোনার মুকুট, সাত নলা হারও পড়ানো হয়৷ মা-কে পাঁচরকমের ভাজা, পাঁচ রকম মিষ্টি-সহ নানা ভোগ নিবেদন করা হয়৷ মায়ের প্রিয় শোল মাছ পোড়া দেওয়া হয় এদিন৷ মহাকাল ভৈরবের খিচুড়ি প্রসাদও নিবেদন করা হয়। বলির মাংস ও কারণ মাকে নিবেদন করেন সেবাইতরা৷ জানা গিয়েছে, আগামী মঙ্গলবার রাত ৯.৫৯ মিনিটে অমাবস্যা লাগছে৷ অমাবস্যা লাগার পর নিশিপুজো শুরু হবে৷ তার আগে রাজবেশে সাজিয়ে তোলা হবে তারা মা-কে৷
[ইসলামপুরে উর্দু শিক্ষকের আকাল, নিয়োগে সাবধানী রাজ্য]
ফলে, বিশেষ এই দিনে মন্দির চত্বরে যে বাড়তি ভিড় জমবে, তা এখনই আন্দাজ পাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীদের থেকে করে মন্দির কমিটির কর্তারা৷ কারণ, ইতিমধ্যেই হোটেল বুকিং শুরু হয়েছে৷ মানত পুজো দেওয়ার জন্যও অনেকেই মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করেছেন৷ কর্তৃপক্ষের অনুমান, এবার ভক্তদের ভিড়ে রেকর্ড গড়বে তারাপিঠ৷
[বেহাল রাস্তার জেরে কিশোরের মৃত্যু, ভাঙচুর-অবরোধে রণক্ষেত্র পালিতপুর]
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?