সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে পাক শিল্পীদের কাজ করা নিয়ে এবার সরব হলেন হল মালিকরাও৷ তাঁদের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, যে সিনেমায় পাক শিল্পীরা থাকবেন তা প্রদর্শন করা হবে না৷
ভারত-পাক দ্বন্দ্বের মধ্যেই ইমপা বা ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশন ভারতে পাক শিল্পীদের কাজ করা বন্ধের ফতোয়া দিয়েছিল৷ তাতে প্রমাদ গুনেছিলেন পরিচালক ও প্রযোজকরা৷ পরবর্তী কোনও ছবিতে পাক শিল্পীদের বাদ দেওয়ার কথাই ভাবা হচ্ছিল৷ এমনকী চলতি এক সিনেমাতেও পাক অভিনেত্রীর পরিবর্তে ভারতীয় অভিনেত্রী নেওয়ার কথা হচ্ছিল৷ কিন্তু যে ছবিতে ইতিমধ্যেই কোনও পাক অভিনেতা কাজ করেছেন, সে ছবির ভবিষ্যৎও গিয়ে পড়ল বিশ বাঁও জলে৷ মুম্বইয়ের সিনেমা মালিকদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সব ছবিতে পাক শিল্পীরা আছেন তা প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ ফলে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বেশ মুশকিলেই পড়ল বলে মনে করছে সিনেমহল৷ কেননা ছবিতে আছেন পাক অভিনেতা ফওয়াদ খান৷ এর ফলে মুম্বইয়ের বাজারে আদৌ ছবি মুক্তি পাবে কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল৷
সর্বশেষ খবর
-
আগের রাতের এই ৬ খাবার পরদিন গরম করে খান? পেটের সর্বনাশ হল বলে!
-
খাবার টেবিলে সঙ্গীর অভাব? একসঙ্গে খাওয়াতেও লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি, একায় বিপদ কোথায়?
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতিই তো প্রাণ! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট