সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ার উদ্বাস্তু সমস্যা আজ বোধহয় আর কেবল সমস্যা হিসাবে আটকে নেই৷ সিরিয়া শরণার্থীদের ক্রমেই কঠোর হয়ে ওঠা জীবন হোক কিংবা ছোট্ট আয়্লানের জলে ভেসে ওঠা মৃতদেহ, সিরিয়ার ট্র্যাজেডি বোধহয় শেষ হওয়ার নয়৷ এই ছিন্নমূল মানুষের জীবনের কিছু ছবি যখন হঠাৎ ভেসে ওঠে সংবাদমাধ্যমে, তখন তাঁদের অজান্তেই হয়তো তাঁরা তৈরি করে শিরোনাম৷ অজান্তেই তাঁদের করুণ অবস্থা দেখে চোখের জল ফেলছে গোটা বিশ্ব৷
আয়্লানের পরে আরও এক সিরিয়ান শিশুর মর্মান্তিক ছবির সাক্ষী রইল পৃথিবী৷ একটি ছোট্ট পাঁচ বছরের শিশু৷ সিরিয়ার বিমান হামলায় ঘোরতর জখম৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে৷ অন্য পাঁচটা শিশুর মতো তারও তো একটা শৈশব রয়েছে৷ কিছু স্বপ্ন রয়েছে৷ তবু তার প্রকাশিত কিছু ছবি এবং ভিডিও যেন এক মুহূর্তে বদলে দিল শৈশবের নাম৷ ছবি যেন বলে দিল বেঁচে থাকার লড়াইয়ের অপর নাম ওই পাঁচ বছরের শিশু৷
সম্প্রতি সিরিয়ার বিমান হামলায় পাঁচ বছরের আহত শিশু ওমরান দানিশের একটি ছবি প্রকাশিত হয়েছে৷ শিশুটিকে আহত অবস্থায় এম ১০ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেই সময় তার ছবি তোলা হয়েছে একটি৷ নিষ্পলক দৃষ্টিতে ক্যামেরার দিকে চেয়ে থাকা শিশুটির শরীরের অর্ধেক অংশই রক্তে ভিজে গিয়েছে৷ মুখটিও রক্তে ভেজা৷
আর এই রক্তস্নাত শিশুটির নিষ্পাপ দৃষ্টিই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়৷
সর্বশেষ খবর
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!
-
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
তড়িঘড়ি দেহ সৎকারে চাপ! নির্মল-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর অভয়ার বাবার, ঠিক কী ঘটেছিল শ্মশানঘাটে?