সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাশুড়ি ও পুত্রবধূকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে৷ সোমবার সকালে তাঁদের বাড়ি থেকেই উদ্ধার হয় দেহ৷ ধারাল অস্ত্র দিয়ে দু’জনের গলার নলি কাটা হয়েছে বলে জানা গিয়েছে৷
পরিবার সূত্রে খবর, সকালে বাড়ির অন্যান্যরা কাজে বেড়িয়ে যাওয়ার পর বাড়িতে ছিলেন শাশুড়ি সন্তোষী বাঈ (৫৮) ও তাঁর পুত্রবধূ লতা দীনেশ(৩৮)৷ স্কুল থেকে বেলা ১১.৩০টা নাগাদ লতার মেয়ে বাড়ি ফিরে দেখতে পায় খাবার টেবিলে পড়ে রয়েছে তার মা এবং ঠাকুরমার রক্তাক্ত দেহ৷ মেয়েটির চিৎকারে বাইরে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা একজন পুলিশকর্মী ছুটে যান বাড়িতে৷ তিনিই পরে থানায় খবর দেন৷
প্রতিবেশীদের বয়ান অনুযায়ী, বাড়ির নিরাপত্তা নিয়ে বেশ সচেতন থাকতেন ওই পরিবারের সবাই৷ অজ্ঞাতপরিচয় কাউকেই বাড়িতে প্রবেশ করতে দিতেন না৷ কিন্তু লতার মেয়ের বয়ান অনুযায়ী, ওই দিন বাড়ির দরজা খোলা ছিল৷ তাই প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পরিচিত কোন ব্যক্তিই এই ঘটনার নেপথ্যে রয়েছে৷
পুলিশ আপাতত জানিয়েছে, মৃত সন্তোষী বাঈয়ের স্বামী সম্পত রাজ কয়েকজনকে টাকা ধার দিয়েছিলেন৷ সম্প্রতি তাদের সঙ্গে কিছু ঝামেলাতেও তিনি জড়িয়ে পড়েছিলেন৷ তাই অনুমান, হয়তো সেই বিবাদের জেরেই খুন হলেন তাঁর স্ত্রী ও পুত্রবধূ৷ শোনা যাচ্ছে খুন হওয়ার আগে সম্পত রাজের খোঁজে দুজন লোক বাড়িতে এসেছেন এমনটাই ফোন করে তাঁকে ও নিজের স্বামীকে জানিয়েছিলেন লতা৷
সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর