সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরবর্তী গভর্নরের নাম৷ রঘুরাম রাজনের পর আরবিআই-এর মসনদে বসবেন উর্জিত প্যাটেল৷ শনিবার এই কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে৷
রঘুরাম রাজন রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্ব ছাড়ার পর থেকেই তাঁর উত্তরসূরি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে৷ উঠে এসেছিল বেশ কয়েকটি নাম৷ তালিকায় ছিল আরবিআই-এর প্রাক্তন দুই ডেপুটি গভর্নর রাকেশ মোহন এবং সুবীর গোকার্ন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যের মতো নামও৷ তবে, এ যাত্রায় রঘুরামের ডেপুটির উপরই ভরসা রাখছে সরকার৷
৫২ বছরের উর্জিত বর্তমানে রঘুরামের চার ডেপুটিদের মধ্যে একজন৷ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন৷ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন৷ ২০১৩ থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিটরি পলিসি বিভাগ সামলাচ্ছেন৷ তাই কাজের নিরিখে তাঁকেই রঘুরামের উত্তরসূরি হিসেবে বাছা হয়েছে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
ভারতও পার পাবে না! হড়পা বানের হুঁশিয়ারি, প্রতিবেশীকে সতর্ক করে আর কী বার্তা নেপালের?
-
ডিপ ফ্রিজ ভরছে বরফে, ছুরি-কাঁচি-গরম জল নয়, সাফ করুন এই সহজ উপায়ে
-
‘পরিচিত খেলার বাইরেও নয়া ইভেন্টে বাড়াতে হবে আগ্রহ’, জাতীয় ক্রীড়া দিবসে তৃণমূল স্তরে জোর মোদির
-
১১ বছরের কিশোরীর মুখে ৮১টি দাঁত! এক্স রে-তে চোখ কপালে, কোন রোগের ইঙ্গিত?
-
যে কোনও মুহূর্তে তলিয়ে যাবে শিশু শিক্ষা কেন্দ্র! সামশেরগঞ্জে শিক্ষিকার বাড়িতেই খুদে পড়ুয়াদের ক্লাস