সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসেও কাশ্মীর প্রসঙ্গ তুলে এনে বিতর্ক বাড়িয়েই চলেছে পাকিস্তান৷ একদিকে জম্মুর পুঞ্চ সীমান্তে গুলিবর্ষণ করছে পাক সেনা, অন্যদিকে শনিবার পাকিস্তানের ৭০তম ‘জশন-এ-আজাদি’কে কাশ্মীরের স্বাধীনতাকে উৎসর্গ করলেন দিল্লির পাক হাই কমিশনার আবদুল বসিত৷
এদিন বসিত বলেন, পাকিস্তান হামেশাই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছে৷ আর জম্মু-কাশ্মীরের স্বাধীনতার লড়াইয়ে পাকিস্তান হামেশাই মরাল সাপোর্ট দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে৷ কাশ্মীরের মানুষের লড়াই বিফলে যাবে না বলেও মন্তব্য করেন তিনি৷
প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই কাশ্মীর ইস্যুতে বিতর্ক বাড়িয়ে চলেছে পাকিস্তান৷ আর এর জন্য স্বাধীনতা দিবসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে প্রতিবেশী রাষ্ট্র৷ ক’দিন আগে ১৪ আগস্টকে কাশ্মীরের ‘আজাদি’র লড়াইয়ের প্রতি উৎসর্গ করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও৷
তবে শুক্রবারের সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দেন, “পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই৷ পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা আজাদ কাশ্মীরের প্রবাসীদের সঙ্গে সেখানকার পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত৷” টানা চার ঘণ্টার বৈঠকের শেষে প্রধানমন্ত্রী বলেন, “আমরা জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও সমঝোতা করব না৷ কিন্তু আমরা জন্মু ও কাশ্মীরের জনগণের আস্থা অর্জন করবই৷”
সর্বশেষ খবর
-
ঈশান-বুমরাহদের দাপটে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত, এশিয়াড ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
-
‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, ‘বীর’ পাইলটের ভূয়সী প্রশংসায় মোদি, কথা পরিবারের সঙ্গে
-
‘রাম নয়, রজনীকান্ত’, রণবীরের ‘রামায়ণ’-এর অ্যাকশন দৃশ্যে ফুঁসছেন ‘শক্তিমান’ মুকেশ খান্না
-
জনবিন্যাসের ভারসাম্যই আসল! SIR বিতর্কের মধ্যেও দেশজুড়ে NRC চাইছে আরএসএস
-
দিনকয়েক আগেই কলকাতায় আসা! রাতের অন্ধকারে হঠাৎ ফের বাংলাদেশে ফেরার চেষ্টা, সীমান্তে পা রাখতেই…