রাহুল চক্রবর্তী: রাখিবন্ধনের দিনকে সামনে রেখে অভিনব কর্মসূচি রাজ্য সরকারের৷ ওইদিন শিয়ালদহ-মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত বর্ণাঢ্য মিছিল দেখবে কলকাতা৷ মিছিলের স্লোগান ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’৷ এখনও পর্যন্ত যা খবর, সামাজিক সচেতনতামূলক এই কর্মসূচিতে নেতৃত্ব দিতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
যেভাবে ‘কন্যাশ্রী’কে মুখ্যমন্ত্রী আন্দোলনের রূপ দিয়েছেন, তেমনই রাজ্যবাসীকে দুর্ঘটনা থেকে মুক্ত করতে এবারের কর্মসূচি ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’৷ ঐতিহাসিক রাখিবন্ধনের দিনটিকে এই সামাজিক কর্মকাণ্ডের জন্য বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ গোটা কর্মসূচি পরিচালনা করছে কলকাতা পুলিশ৷
বস্তুত, রাজ্যে সড়ক দুর্ঘটনা ঠেকাতে তৎপর হয়েছে রাজ্য সরকার৷ স্বয়ং মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছেন৷ এরমধ্যে যেমন, হেলমেট ছাড়া বাইক চলাচল রাজ্যে নিষিদ্ধ হয়েছে৷ তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী স্লোগান, ‘সাবধানে চালাও৷ জীবন বাঁচাও’৷
ইতিমধ্যে জেলাগুলিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে৷ জেলা সফরে গিয়ে সমস্ত কিছুর তদারকি করছেন মমতা৷ প্রশাসনিক বৈঠকগুলিতে তিনি জেলা প্রশাসনকে স্পষ্ট বলে দিচ্ছেন, মানুষের জীবনের দাম অনেক৷ একটু সতর্ক হলেই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়৷ মানুষকে যেমন সচেতন হতে হবে৷ তেমনই প্রশাসনকেও কঠোর ভূমিকা নিতে হবে৷ মুখ্যমন্ত্রীর এই দাওয়াইতে ইতিমধ্যে ফল পাওয়া গিয়েছে৷ রাজ্যে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করছে৷
ইতিমধ্যেই শহরে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির কাজ শুরু করে দিয়েছে প্রশাসন৷ কলকাতায় এই কর্মসূচি বাড়তি গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?